কলাপাড়ায় বর্ণিল আয়োজনে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

কলাপাড়ায় বর্ণিল আয়োজনে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া :

পটুয়াখালীর কলাপাড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে কলাপাড়া উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি, স্মারক আলোচনা সভা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পরিবেশবান্ধব বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

গতকাল ২০ আগস্ট বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় কলাপাড়া উপজেলা বিএনপি কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি সুবিশাল বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি কলাপাড়া শহরের বাণিজ্যিক এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা বিএনপি কার্যালয়ে এসে শেষ হয়। পরবর্তীতে কার্যালয় চত্বরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এছাড়া কর্মসূচির অংশ হিসেবে উপজেলার ঐতিহ্যবাহী খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় ও খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে ফলজ ও বনজ গাছের চারা রোপণ করা হয়।

আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার। উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন বাদল মৃধার সভাপতিত্বে সভায় বিশেষ বক্তব্য রাখেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদার, উপজেলা যুবদলের আহ্বায়ক হারুন অর রশিদ, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নার্গিস আক্তার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ঢালী রুহুল আমিন (অভি), যুগ্ম আহ্বায়ক মো. রুহুল আমিন গাজী, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বিশ্বাস রাশেদ মোশাররফ কল্লোল, সদস্য সচিব নুরে এলাহী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কাজী ইয়াদুল ইসলাম তুষার এবং সদস্য সচিব আমিরুল ইসলাম ফাহিম।

পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. আরিফ বিল্লাহর সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. মামুন সিকদার, হুমায়ূন কবির জুয়েল শিকদার, মোঃ শামীম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. আজিম তালুকদার, সদস্য মো. আসলাম, পৌর যুগ্ম আহ্বায়ক শেখ সালাউদ্দিন, রেহান উদ্দিন রেহান, তানভীর মুন্সি, মো. মোজাম্মেল বয়াতী, রাজিবুল ইসলাম, সদস্য মো. ইব্রাহিম তালুকদার, মিলন মাহমুদ এবং সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক আতিকুল ইসলাম দিপুসহ কলাপাড়া উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন শাখার সর্বস্তরের নেতাকর্মীরা।

আলোচনা সভায় বক্তারা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক ভিত্তিকে মাঠপর্যায়ে আরও সুদৃঢ় ও গতিশীল করার পাশাপাশি সাধারণ মানুষের যেেকোনো প্রয়োজনে এবং জনকল্যাণমূলক সামাজিক কর্মকাণ্ডে সবসময় পাশে থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। ছবি-বিশ্বাস শিহাব পারভেজ মিঠু।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *