আগামী বছর থেকে সব সরকারি প্রাথমিকে মিড ডে মিল চালু হবে

আগামী বছর থেকে সব সরকারি প্রাথমিকে মিড ডে মিল চালু হবে

 

স্ফুলিঙ্গ রিপোর্ট :

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
আগামী বছর থেকে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
বুধবার (২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় যশোর পিটিআই অডিটোরিয়ামে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে দেশের ১৯১টি উপজেলায় প্রায় ৩০ লাখ শিক্ষার্থীকে মিড ডে মিল দেওয়া হচ্ছে। প্রচলিত পাঁচ ধরনের শুকনা খাবারের পরিবর্তে রান্না করা খাবার দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের। এ লক্ষ্যে প্রথমে পাইলটিং প্রকল্প চালু করা হবে। সুফল পাওয়া গেলে পর্যায়ক্রমে সারাদেশে তা চালু করা হবে।
তিনি আরও বলেন, প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করার পাশাপাশি বিদ্যালয়ে উপস্থিতি বাড়ানো ও ঝরে পড়া রোধেও মিড ডে মিল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এর আগে ‘শ্রেণি কার্যক্রম পরিচালনা, মনিটরিং, জবাবদিহিতা ও স্থানীয় প্রশাসনের প্রতি পরিবর্তিত প্রত্যাশা’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ও প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
খুলনা বিভাগীয় প্রাথমিক শিক্ষা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত কর্মশালায় পিটিআইয়ে অধ্যয়নরত শিক্ষকরা অংশ নেন। এ সময় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মতিয়ার রহমান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (উপবৃত্তি) মাসুদ হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ছবি সংগৃহীত।
আরো পড়ুন

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *