অভয়নগরের বাহারুল হত্যা মামলায় নতুন মোড় : ব্যাংকে লেনদেনের তথ্যসহ ভাড়াটে খুনি গ্রেপ্তার

অভয়নগরের বাহারুল হত্যা মামলায় নতুন মোড় : ব্যাংকে লেনদেনের তথ্যসহ ভাড়াটে খুনি গ্রেপ্তার

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোরের অভয়নগরে চাঞ্চল্যকর বাহারুল হত্যা মামলার অন্যতম পলাতক ও সন্দেহভাজন আসামি মো. আশরাফুল ওরফে আশা (৩৫)-কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১২টার দিকে পার্শ্ববর্তী খুলনা জেলার ফুলতলা থানাধীন দক্ষিণডিহি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আশরাফুল ফুলতলা উপজেলার দক্ষিণডিহি গ্রামের মৃত আব্দুর রশিদ শেখের ছেলে।

পুলিশ ও আদালত সূত্রে জানা যায়, বাহারুল হত্যাকাণ্ডের মূল রূপরেখা ও প্রধান পলাতক আসামি মামুন মল্লিকের সাথে আশরাফুলের একাধিকবার সন্দেহজনক মোবাইল কথোপকথনের সুস্পষ্ট তথ্যপ্রমাণ পাওয়া গেছে। এছাড়া বাহারুলকে হত্যার চুক্তি বা কন্ট্রাক্ট মানি হিসেবে ৩ লাখ টাকা আশরাফুলের ব্যক্তিগত ব্যাংক হিসাবে জমা করার চাঞ্চল্যকর তথ্য পাওয়ার কথা আদালতে পেশকৃত প্রতিবেদনে উল্লেখ করেছে পুলিশ।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পুলিশের আভিযানিক দল জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আশরাফুল স্বীকার করেছেন যে, পূর্ব পরিকল্পনা ও টাকার চুক্তি অনুযায়ী তিনিই বাহারুলকে নির্দিষ্ট ঘটনাস্থলে ডেকে নিয়ে যান এবং পরবর্তীতে তাকে গুলি করে নির্মমভাবে হত্যা করা হয়। তবে বিজ্ঞ আদালতে সোপর্দ করার পর তিনি উক্ত হত্যাকাণ্ডের দায় অস্বীকার করেন।

অভয়নগর থানা পুলিশ জানায়, চাঞ্চল্যকর এই হত্যা মামলার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের স্বার্থে, হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার এবং জড়িত অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারের জন্য ধৃত আশরাফুলকে জেলহাজতে প্রেরণের পাশাপাশি অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়ার (রিমান্ড) আবেদন করা হয়েছে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

প্রতিভাবান খেলোয়াড় অন্বেষণে ঝিকরগাছায় নতুন কুঁড়ি স্পোর্টসের প্রস্তুতিমূলক সভা

যশোর জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন ডেঙ্গুরোগী ভর্তি ৪৪ জন

যশোর কোতোয়ালী ওসির নাম ভাঙিয়ে প্রতারণা : জেলা পুলিশের সচেতনতার বার্তা

ইয়াবাসহ বাঘারপাড়ার দোহাকুলা ইউপি মেম্বার আটক

কাশিমপুর ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচির চালে নয়-ছয়ের অভিযোগ : ডিলারের কাগজপত্র জব্দ

কেশবপুরে ১১ দলীয় ঐক্যের লংমার্চ সফলে পৌর জামায়াতের মিছিল ও সমাবেশ

১১ দলীয় জোটের লং মার্চ সফল করতে যশোরে এনসিপির লিফলেট বিতরণ

বর্ণাঢ্য কর্মসূচির মধ্য দিয়ে যশোরে উদযাপিত হলো উদীচীর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

ফুয়াদ আহম্মেদ সভাপতি ও নূর ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *