“অপরাধী যত প্রভাবশালীই হোক ছাড় পাবে না”

“অপরাধী যত প্রভাবশালীই হোক ছাড় পাবে না”

রফিক মন্ডল মহেশপুর(ঝিনাইদহ) থেকে ফিরে।। ১ আগষ্ট -২০২৬ শনিবার

অপরাধী যে-ই হোক তাকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। শনিবার (১ আগষ্ট-২৬) মহেশপুর উপজেলা পরিষদে অফিসারদের মত বিনিময় সভায় প্রধান বক্তা হিসাবে এটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল একথা বলেন। ঝিনাইদহ -৩ ও ৪ আসনের সংরক্ষিত মহিলা আসনের এমপি ফাহিমা নাসরিন মুন্নী সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন ভুমি দ্যসু ও নদী দখল কারী যত প্রভাব শালি ব্যক্তি হোক না কেন তাকে উচ্ছেদ করে নদী দখল মুক্ত করতে হবে।

মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব মহেশপুর অফিসার্স ফোরামের সভাপতি মোঃ আবুল বাসার,স্বাস্থ্য মন্ত্রালয়ের উপসচিব ও ফোরামের সাধারণ সম্পাদক মোঃ আক্তারুজ্জামান, জুডিশিয়াল ম্যাজিষ্টেট ওয়াজেদুর রহমান, ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান,সমাজ সেবা অধিদপ্তরের উপ পরিচালক ও ফোরামের কোষাধ্যক্ষ খালিদ সাইফুল্লাহ সজিব,ফোরামের সদস্য তরিকুল ইসলাম, আব্দুল আজিজ, মহেশপুর প্রবীন শিক্ষক এটিএম খাইরুল আনাম, কেন্দ্র কৃষক দলের সহ সম্পাদক ইন্জিনিয়ার মোমিনুল ইসলাম মোমিন, জেলা বিএনপির তথ্যগভেষণা বিষয়ক সম্পাদক ড.নান্নু মিয়া,উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান রনি, সাধারণ সম্পাদক মোঃ দবির উদ্দিন বিশ্বাস,মহেশপুর থানার ওসি মেহেদী হাসান প্রমুখ। সঞ্চালনা করেন বিআরডিবি অফিসার বাহাররু ইসলাম।

অ্যাটর্নি জেনারেল তার বক্তব্য বলেন যেকোন মূল্যে মহেশপুর সীমান্ত সুরক্ষিত করতে হবে মানব পাচার, ধুর পাচার, সোনা চোরাচালান ও মাদক বন্ধ করতে হবে। তিনি মানব পাচারের যে সকল আসামি এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছে তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার জন্য নির্দেশনা দেন। তিনি আরো বলেন মহেশপুর কে উন্নয়নের জন্য সকলে মিলে একযোগে কাজ করতে হবে। এ সময় মহিলা এমপি ফাহিমা নাসরিন মুন্নি বলেন মহেশপুর একটি কৃষি প্রধান অঞ্চল এখানে পাঁচ ছয়টি নদী প্রবাহমান সকল নদী বিভিন্ন প্রভাবশালী মহলের দখলে চলে গেছে এখন নদীগুলি খালে পরিণত হয়েছে অনেকেই এই নদীতে পুকুর খনন করেছে। তিনি উপজেলা নির্বাহী অফিসার সহ সকলকে নির্দেশনা দেন, দখলদার যত প্রভাবশালী হোক নদী দখল মুক্ত করতে হবে এবং তাদেরকে উচ্ছেদ করে পরিবেশের ভারসাম্য রক্ষা করতে হবে। তিনি আরো বলেন মহেশপুর উন্নয়নের জন্য আমরা সকলেই এক যোগে কাজ করবো। বর্তমান সরকার জনগণের সরকার সেকারণে বর্তমান প্রধানমুন্ত্রী জনগণের জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

উপজেলা চত্বরে পৌছালে তাদেরকে উপজেলা নির্বাহী অফিসারের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এর আগে ভালাইপুর গ্রামে সাবেক এমপি সহিদুল ইসলাম মাষ্টারের কবর জিয়ারত করেন। পরে সুধী জনদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হয়। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান : দুই মাদক কারবারির ৬ মাসের কারাদণ্ড

কোটচাঁদপুরে হোমিও চিকিৎসাকেন্দ্রে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে নারীসহ ৫ জন আটক

কোটচাঁদপুরে পুরুষদের ব্যর্থতায় হাল ধরলেন নারীরা : নবারণ মহিলা সংঘের অনন্য দুর্গাপূজা

বারোবাজারে সিলিন্ডারে কারচুপি ও মূল্যতালিকা না থাকায় চার প্রতিষ্ঠান দণ্ডিত

কোটচাঁদপুরে নজরুলের গান ও কবিতায় মুখর অনুষ্ঠান : অসাম্প্রদায়িক চেতনা ছড়িয়ে দেওয়ার আহ্বান

নামেই প্রথম শ্রেণি, সেবায় শূন্য!

কোটচাঁদপুরে আওয়ামী লীগ নেতা মিলনসহ মাদকসেবী আটক

কালীগঞ্জে ব্যাতিক্রমী আয়োজনে জাতীয় কন্যাশিশু ও আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত

ঝিনাইদহে স্কুলশিক্ষিকা সাবেক স্ত্রীকে ধর্ষণের অভিযোগে প্রাক্তন স্বামী গ্রেপ্তার

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *