অপপ্রচারের প্রতিবাদে সাবেক সার্জেন্ট ও যুবদল নেতার থানায় অভিযোগ

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোরের উপশহরে ফেসবুকের ভুয়া আইডি ব্যবহার করে বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সাধারণ নাগরিকদের নামে কুরুচিপূর্ণ অপপ্রচার চালানোর এক ভয়াবহ অভিযোগ উঠেছে। একটি অসাধু চক্র ‘ফেক আইডি’র মাধ্যমে সম্মানহানি করছে এমন দাবি করে প্রতিকার চেয়ে যশোর কোতোয়ালি মডেল থানায় পৃথক দুটি লিখিত অভিযোগ (জিডি) দায়ের করেছেন ভুক্তভোগীরা।

থানায় জমা দেওয়া অভিযোগপত্র সূত্রে জানা গেছে, ‘উপশহরের বার্তা’ এবং ‘বিএনপি যশোর সদর উপজেলা’ নামক দুটি ভুয়া ফেসবুক আইডি ব্যবহার করে ৫নং উপশহর ইউনিয়নের অন্তত ৬-৭ জন বাসিন্দার ছবি ও নাম দিয়ে মানহানিকর পোস্ট দেওয়া হচ্ছে। এমনকি ভুক্তভোগীদের মৃত স্বজনদের নাম জড়িয়েও নোংরা মন্তব্য করা হচ্ছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

 ঘটনায় গত ৮ এপ্রিল ও ৯ এপ্রিল পৃথকভাবে যশোর কোতোয়ালি থানায় অভিযোগ করেছেন ২০ ই বেঙ্গল যশোর সেনানিবাসের অবসরকালীন ছুটিতে (এলপিআর) থাকা সাবেক সার্জেন্ট মো: শফিকুল ইসলাম (সুমন) এবং উপশহর ইউনিয়ন যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি বিল্লাল হোসেন রুবেল। তারা দুজনেই উল্লেখ করেছেন, অজ্ঞাতনামা বিবাদীরা উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাদের পারিবারিক, সামাজিক ও রাজনৈতিক সম্মান ক্ষুণ্ণ করতে এসব বানোয়াট তথ্য ছড়াচ্ছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ভুক্তভোগীরা জানান, ফেক আইডির মাধ্যমে এই ধরনের অপপ্রচার কেবল মানহানি নয়, বরং এলাকায় বিভ্রান্তি ও বিশৃঙ্খলা তৈরির পাঁয়তারা। তারা পুলিশ প্রশাসনের কাছে দ্রুত এই সাইবার অপরাধীদের শনাক্ত করে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

যশোর কোতোয়ালি মডেল থানা পুলিশ অভিযোগ দুটি গ্রহণ করে তদন্ত শুরু করেছে। পুলিশ জানিয়েছে, তথ্য-প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ওই ভুয়া আইডিগুলোর নেপথ্যে থাকা ব্যক্তিদের খুঁজে বের করার চেষ্টা চলছে।

ছবি-সংগৃহীত

আরো পড়ুন

শেখহাটিতে প্রবীণদের ফুটবল শৈলী : যুবসমাজকে খেলামুখী ও মাদকমুক্ত রাখার অনন্য প্রয়াস

শংকরপুরে ৮টি ককটেল সাদৃশ্য বোমা উদ্ধার : এসআরবির উপস্থিতিতে পালালো দুষ্কৃতকারীরা

৬০ বছর বয়সে এসে গাছ লাগানোর কর্মসূচির ইতি টানলেন যশোরের পরিবেশকর্মী কোমল

শার্শা থানা পুলিশের অভিযান : ঝিনাইদহ ও যশোরের তিন প্রতারক খাঁচাবন্দী

মণিরামপুর পৌরসভা ও পুলিশ স্টেশন পরিদর্শন করলেন জেলা প্রশাসক

চৌগাছায় সড়ক দুর্ঘটনায় প্রেমিক অয়নের পর মারা গেলেন আহত চিকিৎসাধীন প্রেমিকা মিথিলাও

‘নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে ভালো মানুষ ও সুনাগরিক হতে হবে’ : ঝিকরগাছায় বিএনপি নেতা টিপু

বেনাপোলে প্রায় ৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

রাজারহাটে চাঁদা না দেওয়ায় মোবাইল ব্যবসায়ীকে ছুরিকাঘাত!

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *