৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে জাতীয় ছাত্রশক্তি ও এনসিপির ব্যাপক লিফলেট বিতরণ

৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে জাতীয় ছাত্রশক্তি ও এনসিপির ব্যাপক লিফলেট বিতরণ

স্ফুলিঙ্গ রিপোর্ট :

আসন্ন আগামী ৩১ অক্টোবর ১১ দলীয় জোটের উদ্যোগে আয়োজিত লংমার্চ কর্মসূচি সর্বাত্মকভাবে সফল করে তোলার লক্ষে যশোর শহরে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং জাতীয় ছাত্রশক্তির নেতাকর্মীরা। সোমবার (২৬ অক্টোবর ২০২৬) বিকেলে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও জনবহুল পয়েন্টে এই কর্মসূচি পালন করা হয়।

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বিকেলে শহরের পৌর হকার্স মার্কেট এলাকা থেকে লিফলেট বিতরণ কার্যক্রম শুরু হয়। এরপর নেতাকর্মীরা একটি দলবদ্ধ মিছিলে শহরের অন্যতম ব্যস্ত এলাকা দড়াটানা ভৈরব চত্বর এবং বড় বাজার চত্বরে যান। সেখানে তাঁরা স্থানীয় ব্যবসায়ী, দোকানদার, রিকশাচালক ও সাধারণ পথচারীদের হাতে হাতে লিফলেট পৌঁছে দেন এবং লংমার্চের সাত দফা দাবি সম্পর্কে সকলকে অবহিত করেন।

উক্ত প্রচারণামূলক কর্মসূচিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও অঙ্গসংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত ছিলেন এনসিপির যশোর জেলা সদস্যসচিব মনিরুজ্জামান আজাদ, যুগ্ম আহবায়ক সোহেল রহমান বাবু ও রিপন হোসেন, যুগ্ম সদস্যসচিব আব্দুর রহমান সুজন, কোষাধ্যক্ষ ইব্রাহিম খলিল এবং জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার বায়েজিদ হোসেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এছাড়া আরও উপস্থিত ছিলেন জেলা যুবশক্তির সদস্যসচিব ফারিন আহমেদ, যুগ্ম সদস্যসচিব রূপম আহমেদ অর্ণব ও রিয়াজ তাহসিন, সংগঠক সায়মা সিদ্দীকা, জেলা ছাত্রশক্তির আহ্বায়ক খান মিফতাজুল মুস্তাফিজ অমিত, সদস্যসচিব আল হাসিব, সদর উপজেলা ছাত্রশক্তির আহ্বায়ক ইশান মাহমুদ রাফি ও সদস্যসচিব মিনহাজুর রহমানসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। নেতৃবৃন্দ সাধারণ মানুষকে আগামী ৩১ অক্টোবরের লংমার্চে দলমত নির্বিশেষে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেওয়ার আহ্বান জানান। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

বেনাপোল-যশোর-ঢাকা প্রভাতী ট্রেন চালুর দাবিতে আগামীকাল যশোরে প্রতীকী রেল অবরোধ কর্মসূচি

যশোর সদর উপজেলার চাঁচড়া ইউনিয়নে ছাত্রদলের কর্মীসভা

যশোরে একদিনে মাদক ও চুরির অপরাধে চারজনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

যশোর শহরের তেঁতুলতলায় নসিমন ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ : আহত ৩

মণিরামপুরে মোটরসাইকেল চুরির চেষ্টা, চোর চক্রের তিন সদস্য আটক

মণিরামপুরে মানবপাচার থেকে উদ্ধারকৃতদের পুনর্বাসন নিশ্চিতকরণে সমন্বয় সভা

ঝিকরগাছায় মহিলা মাদ্রাসার ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ : তদন্ত কমিটি গঠন

প্রেসক্লাব যশোরে গণঅধিকার পরিষদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

কোটচাঁদপুরে একদিনে তিন অভিযান মাদকসেবীসহ মোট ৫ জন গ্রেপ্তার

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *