৩ লাখের রিয়াল ২লাখে বিক্রির টোপ!

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোরে সৌদি রিয়াল বিক্রির নামে প্রতারণার চেষ্টার অভিযোগে আন্তঃজেলা প্রতারক চক্রের দুই সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে শহরের কারবালা জামে মসজিদের সামনে আমতলা এলাকা থেকে তাদের হাতেনাতে আটক করা হয়।

ডিবি পুলিশ জানায়, আটককৃত প্রতারকরা কারবালা এলাকায় আব্দুল বারী নামের এক ব্যক্তির কাছে এসে জানায় যে তাদের কাছে সৌদি রিয়ালের বড় বান্ডিল আছে। ৩ লাখ টাকা মূল্যের রিয়াল তারা মাত্র ২ লাখ টাকায় বিক্রির প্রস্তাব দেয়। বিষয়টি সন্দেহজনক মনে হলে আব্দুল বারী তাৎক্ষণিক ডিবি পুলিশকে খবর দেন। খবরের ভিত্তিতে ডিবির এসআই মো. কামাল হোসেনের নেতৃত্বে একটি চৌকস টিম ঘটনাস্থলে পৌঁছে প্রতারক চক্রের দুই সদস্যকে আটক করে।

আটককৃতরা হলেন: ১. মো. জমশেদ শেখ (৬০): ফরিদপুরের ভাঙ্গা উপজেলার বাসিন্দা (বর্তমানে চুয়াডাঙ্গা সদরে বসবাসরত)। ২. মো. জাহাঙ্গীর মিয়া (৩৮): ফরিদপুরের নগরকান্দা উপজেলার বাসিন্দা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আটককৃতদের জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। তাদের কাছে থাকা একটি সাধারণ বাজারের ব্যাগের ভেতরে গামছা ও পুরাতন লুঙ্গিতে মোড়ানো অবস্থায় মাত্র ৪টি ১০০ রিয়ালের নোট পাওয়া যায়। তারা মূলত এই কয়েকটি নোট দেখিয়েই মানুষের মনে বিশ্বাস স্থাপন করাতো এবং পরে বান্ডিলের ভেতরে কাগজ ঢুকিয়ে বা অন্য উপায়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার পরিকল্পনা করছিল।

পুলিশ তাদের কাছ থেকে ৪টি ১০০ সৌদি রিয়াল নোট, ২টি ছোট গামছার টুকরা এবং ৩টি পুরাতন লুঙ্গি জব্দ করেছে। অবৈধভাবে বৈদেশিক মুদ্রা নিজেদের নিয়ন্ত্রণে রাখা এবং প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের চেষ্টার অভিযোগে তাদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ছবি-সংগৃহীত

আরো পড়ুন

চালক ও গাড়ি মালিকদের সতর্ক করল বিআরটিএ

এলপিজি সিলিন্ডারে অতিরিক্ত ৫০০-১০০০ টাকা হাতিয়ে নেওয়ার দিন শেষ : মাঠে নামছে প্রশাসন

মধ্যরাতে জ্বালানি তেলের দাম লিটারে একলাফে বাড়ল ২০ টাকা

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না-প্রতিমন্ত্রী মীর শাহে আলম

আজই শেষ হচ্ছে এসএসসির খাতা পুনর্নিরীক্ষণের মেয়াদ,আবেদনের পূর্ণাঙ্গ নিয়ম

ভূমি অফিস তদারকি ও জবাবদিহিতা বাড়াতে সব ডিসিকে প্রতি কঠোর নির্দেশ

মহাসড়কে ট্রাফিক শৃঙ্খলায় কৃত্রিম বুদ্ধিমত্তা : চালু হচ্ছে অটো ফাইন সিস্টেম

বায়তুল মোকাররমসহ সারাদেশে বিশেষ দোয়া ও মোনাজাত

লাইসেন্স ও নিবন্ধনের আওতায় আসছে ব্যাটারিচালিত রিকশা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *