১৯৭০ পিস ইয়াবা ও চোরাচালানি পণ্যসহ এক ব্যক্তিকে আটক করল ৪৯ বিজিবি

১৯৭০ পিস ইয়াবা ও চোরাচালানি পণ্যসহ এক ব্যক্তিকে আটক করল ৪৯ বিজিবি

স্ফুলিঙ্গ রিপোর্ট :

সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালান রোধে কঠোর অবস্থান বজায় রেখে ধারাবাহিক অভিযান পরিচালনা করছে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)। এরই ধারাবাহিকতায় অদ্য ১২ নভেম্বর ২০২৬ তারিখে ব্যাটালিয়নের অধীনস্থ বেনাপোল আইসিপি এবং আমড়াখালী চেকপোস্টের বিশেষ টহলদল সীমান্ত এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে ১ জন আসামিসহ প্রায় ১২ লাখ ৩২ হাজার ৭৯০ টাকা মূল্যের বিভিন্ন অবৈধ মাদক ও চোরাচালানি পণ্য আটক করেছে।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এসব অভিযানে বিপুল পরিমাণ অবৈধ মালামালের পাশাপাশি একজন চোরাকারবারিকে হাতেনাতে আটক করা হয়।

অভিযানে ৩ বোতল বিদেশি মদ, ১ হাজার ৯৭০ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট, ১৮টি শাড়ি, ১১টি কম্বল, ০.৫ কেজি জিরা, ১.৫ কেজি কিসমিস, ১২০টি চকলেট, ১৪০ প্যাকেট পাতার বিড়ি, ১ হাজার ৪৩৯ পিস বিভিন্ন প্রকার প্রসাধন ও কসমেটিক্স সামগ্রী, ২টি মোবাইল ফোন এবং নগদ ৩৯০ টাকা জব্দ করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আটককৃত আসামির বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া গ্রহণের জন্য সোপর্দ করা হয়েছে। এছাড়া জব্দকৃত চোরাচালানি মালামাল ও মাদকদ্রব্য বিধি মোতাবেক পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন এবং যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ও মাদক পাচার রোধে ৪৯ বিজিবির এমন কঠোর ও তৎপর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে ব্যাটালিয়ন সদরের পক্ষ থেকে জানানো হয়েছে।  ছবি সংগৃহীত।

আরো পড়ুন

অপরাধীদের কোনো আশ্রয়-প্রশ্রয় নয়, তথ্য দিয়ে সহায়তার উদাত্ত আহ্বান শার্শা থানার ওসি মো. শামিনুল হকের

যশোরে ‘প্যারেন্টিং : আদর্শ প্রজন্ম গঠন’ শীর্ষক দিনব্যাপী গ্র্যান্ড সেমিনার অনুষ্ঠিত : প্রযুক্তির আসক...

ঝিকরগাছা সফরে ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট

বেনাপোল বন্দরে ১০ কোটি টাকার কেমিক্যালের চালান জব্দ

যবিপ্রবির সিএসই বিভাগে বর্ণাঢ্য আয়োজনে নবীন বরণ ও বিদায় সংবর্ধনা

রাইটস যশোর'র 'আশ্বাস' প্রকল্পের উদ্যোগে বেসরকারি খাতের প্রতিনিধিদের সঙ্গে বাজার সংযোগ বিষয়ক সমন্বয...

শার্শায় নাশকতার অভিযোগে আ.লীগের ৪ সমর্থক আটক

যশোরে জাতীয় ফুটবল দলের সাবেক, বর্তমান ও প্রয়াত ৯ কৃতি খেলোয়াড়কে সংবর্ধনা

যশোরে বিচারিক কার্যক্রমে গতিশীলতা, বিচার সেবায় প্রশংসনীয় অগ্রগতি

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *