স্ফুলিঙ্গ ডেক্স :
খুলনা-সাতক্ষীরা মহাসড়ক জিরোপয়েন্ট এলাকায় তল্লাশি চৌকি বসিয়ে ১৪ বোতল কোডিন ফসফেটযুক্ত নিষিদ্ধ কফ সিরাপ WINCEREX-সহ মোঃ হাসানুজ্জামান গাজী ওরফে মোঃ হাসানুর কারিকর (৪৬) নামের এক মাদক কারবারিকে হাতেনাতে গ্রেপ্তার করেছে হরিণটানা থানা পুলিশ।
বিজ্ঞাপন
আজ শুক্রবার (১১ সেপ্টেম্বর ২০২৬) সকাল ৯টা ১০ মিনিটে কেএমপির হরিণটানা থানাধীন জিরোপয়েন্টস্থ পূবালী ব্যাংকের এটিএম বুথ সংলগ্ন পাকা রাস্তার ওপর এ চেকপোস্ট পরিচালনা করা হয়।
বিজ্ঞাপন
গ্রেপ্তারকৃত আসামির বাড়ি সাতক্ষীরা জেলার দেবহাটা থানাধীন ৪ নম্বর ওয়ার্ডের কুলিয়া চৌধুরীপাড়া এলাকায়; তিনি ওই এলাকার মৃত আব্দুল আজিজ ওরফে মৃত আজিজ কারিকরের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়ক দিয়ে মাদকের পরিবহন রোধে হরিণটানা থানা পুলিশের একটি চৌকস দল জিরোপয়েন্ট এলাকায় নিয়মিত চেকপোস্ট পরিচালনা করছিল। তল্লাশিকালে সন্দেহভাজন হিসেবে হাসানুজ্জামান গাজীকে ঘেরাও করে তল্লাশি চালিয়ে তাঁর হেফাজত থেকে ১৪ বোতল কোডিন ফসফেটযুক্ত মাদকদ্রব্য WINCEREX উদ্ধারপূর্বক জব্দ করা হয়।
খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) জানিয়েছে, ঘটনায় হরিণটানা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৪(খ) ধারায় একটি মামলা (এফআইআর নম্বর-১, তারিখ: ১১/০৯/২০২৬) রুজু করা হয়েছে। আসামিকে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করা হচ্ছে। ছবি সংগৃহীত।


