১২ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগে  ৭০ বছরের লম্পট গ্রেপ্তার

১২ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগে ৭০ বছরের লম্পট গ্রেপ্তার

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার খোকসা উপজেলায় এক কোমলমতি শিশুকে বলাৎকারের অভিযোগে সুজাউদ্দিন মোল্লা (৭০) নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। ১২ বছরের এক শিশু নির্যাতনের শিকার হওয়ার এই ঘটনায় পুরো এলাকা জুড়ে চরম ক্ষোভ ও নিন্দার ঝড় বইছে।

ভুক্তভোগী পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত বুধবার (২৯ জুলাই ২০২৬) উপজেলার আমবাড়িয়া ইউনিয়নের ধোকড়াকোল গ্রামে ওই শিশুকে ফুসলিয়ে বলাৎকার করা হয়। জঘন্য এই ঘটনার পর থেকেই অভিযুক্ত সুজাউদ্দিন এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যান। পরবর্তীতে তথ্যপ্রযুক্তির সহায়তায় গতকাল সোমবার (৩ আগস্ট) ধোকড়াকোল পুলিশ ফাঁড়ির একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে তাকে খোকসা থানায় হস্তান্তর করা হয়।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গ্রেপ্তারকৃত সুজাউদ্দিন মোল্লা এর আগেও এলাকার বিভিন্ন কোমলমতি শিশুদের টাকার প্রলোভন ও ভয়ভীতি দেখিয়ে অসামাজিক ও বিকৃত আচরণ করে আসছিলেন। বয়োবৃদ্ধ এই লোকের এমন আচরণে এলাকাবাসী দীর্ঘদিন ধরেই অতিষ্ঠ ও ক্ষুব্ধ ছিলেন। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে থাকা পুরনো এসব অভিযোগের বিষয়েও খতিয়ে দেখা হচ্ছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন জানান, শিশু নির্যাতনের অভিযোগে অভিযুক্ত বৃদ্ধকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে এবং আসামির বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *