১০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

স্ফুলিঙ্গ রিপোর্ট :

খুলনা মহানগরীর সোনাডাঙ্গা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ ময়না আক্তার (২৮) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (১৩ এপ্রিল) রাত ২টা ৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়।

গ্রেপ্তারকৃত ময়না আক্তার মাদারীপুর জেলার রাজৈর থানার মাছচর গ্রামের জয়নাল আবেদীনের মেয়ে। বর্তমানে তিনি সোনাডাঙ্গা আবাসিক এলাকার ২য় ফেজের ০৮ নম্বর রোডে বসবাস করতেন।

পুলিশ সূত্রে জানা যায় কেএমপির মহানগর গোয়েন্দা পুলিশের একটি চৌকস টিম গভীর রাতে সোনাডাঙ্গা আবাসিক এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় তল্লাশি চালিয়ে ময়না আক্তারের কাছ থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। দীর্ঘ দিন ধরে তিনি ওই এলাকায় মাদক কেনাবেচার সাথে জড়িত ছিলেন বলে পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

গ্রেপ্তারকৃত মাদক কারবারির বিরুদ্ধে সোনাডাঙ্গা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।

ছবি-সংগৃহীত

আরো পড়ুন

দুর্গাপূজার ছুটির মধ্যেও আগামী শনিবার খোলা থাকছে শিক্ষাপ্রতিষ্ঠান

চালক ও গাড়ি মালিকদের সতর্ক করল বিআরটিএ

এলপিজি সিলিন্ডারে অতিরিক্ত ৫০০-১০০০ টাকা হাতিয়ে নেওয়ার দিন শেষ : মাঠে নামছে প্রশাসন

মধ্যরাতে জ্বালানি তেলের দাম লিটারে একলাফে বাড়ল ২০ টাকা

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না-প্রতিমন্ত্রী মীর শাহে আলম

আজই শেষ হচ্ছে এসএসসির খাতা পুনর্নিরীক্ষণের মেয়াদ,আবেদনের পূর্ণাঙ্গ নিয়ম

ভূমি অফিস তদারকি ও জবাবদিহিতা বাড়াতে সব ডিসিকে প্রতি কঠোর নির্দেশ

মহাসড়কে ট্রাফিক শৃঙ্খলায় কৃত্রিম বুদ্ধিমত্তা : চালু হচ্ছে অটো ফাইন সিস্টেম

বায়তুল মোকাররমসহ সারাদেশে বিশেষ দোয়া ও মোনাজাত

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *