হামের তাণ্ডব : এক দিনে ১৭ মৃত্যু

স্ফুলিঙ্গ ডেক্স :

সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে। গত ২৪ ঘণ্টায় এই রোগে আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে দেশে আরও ১৭ জনের প্রাণহানি ঘটেছে। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদন অনুযায়ী, সোমবার (৪ মে) পর্যন্ত নতুন করে আরও ১ হাজার ৪৫৬ জনের শরীরে হামের লক্ষণ ও সংক্রমণ শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত এক দিনে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে রাজধানী ঢাকায়। সেখানে হামের উপসর্গ নিয়ে ১১ জন মারা গেছেন। এছাড়া চট্টগ্রামে এই উপসর্গে ৪ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি ঢাকা ও চট্টগ্রামে হাম নিশ্চিত হওয়া আরও ২ জন প্রাণ হারিয়েছেন।

পরিসংখ্যান অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ৪১ হাজার ৩২৫ জনের মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে এবং ৫ হাজার ৪৬৭ জনের শরীরে এই রোগ শনাক্ত হয়েছে। বর্তমানে আক্রান্তদের একটি বড় অংশ হাসপাতালে চিকিৎসাধীন। তথ্যমতে, গত দেড় মাসে মোট ২৮ হাজার ৮৪২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন, যাদের মধ্যে ২৫ হাজার ১৫১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

দেশজুড়ে হামের এই প্রাদুর্ভাব মোকাবিলায় স্বাস্থ্য অধিদপ্তর থেকে বিশেষ সতর্কতা ও নিয়মিত টিকাদানের ওপর জোর দেওয়া হচ্ছে।ফাইল ছবি।

আরো পড়ুন

চালক ও গাড়ি মালিকদের সতর্ক করল বিআরটিএ

এলপিজি সিলিন্ডারে অতিরিক্ত ৫০০-১০০০ টাকা হাতিয়ে নেওয়ার দিন শেষ : মাঠে নামছে প্রশাসন

মধ্যরাতে জ্বালানি তেলের দাম লিটারে একলাফে বাড়ল ২০ টাকা

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না-প্রতিমন্ত্রী মীর শাহে আলম

আজই শেষ হচ্ছে এসএসসির খাতা পুনর্নিরীক্ষণের মেয়াদ,আবেদনের পূর্ণাঙ্গ নিয়ম

ভূমি অফিস তদারকি ও জবাবদিহিতা বাড়াতে সব ডিসিকে প্রতি কঠোর নির্দেশ

মহাসড়কে ট্রাফিক শৃঙ্খলায় কৃত্রিম বুদ্ধিমত্তা : চালু হচ্ছে অটো ফাইন সিস্টেম

বায়তুল মোকাররমসহ সারাদেশে বিশেষ দোয়া ও মোনাজাত

লাইসেন্স ও নিবন্ধনের আওতায় আসছে ব্যাটারিচালিত রিকশা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *