সেনাবাহিনীর ভুয়া পরিচয়ে প্রেমের ফাঁদ ! যুবকের এক বছরের কারাদণ্ড

সেনাবাহিনীর ভুয়া পরিচয়ে প্রেমের ফাঁদ ! যুবকের এক বছরের কারাদণ্ড

বিশ্বাস শিহাব পারভেজ মিঠু,কলাপাড়া প্রতিনিধি:

পর্যটন সৈকত কুয়াকাটায় সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য পরিচয়ে তরুণীদের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলার গুরুতর অভিযোগে আব্দুল জলিল (২২) নামের এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। গত বৃহস্পতিবার (৮ অক্টোবর ২০২৬) রাত নয়টার দিকে এই দণ্ডাদেশ দেওয়া হয়।

পুলিশ ও প্রশাসন সূত্রে জানা যায়, অভিযুক্ত যুবক বাগেরহাটের এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলে তাকে কুয়াকাটার একটি আবাসিক হোটেলে নিয়ে আসেন। এই খবর পেয়ে মহিপুর থানা পুলিশ তাৎক্ষণিকভাবে সেখানে উপস্থিত হয়ে তাকে আটক করে। পরবর্তীতে ওই যুবকের নিজের স্ত্রী এবং ভুক্তভোগী তরুণীর পরিবারের সদস্যদের দেওয়া সুনির্দিষ্ট অভিযোগ ও সাক্ষ্যের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদেক তাকে এই কারাদণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত আব্দুল জলিল কুয়াকাটা পৌর শহরের ২ নম্বর ওয়ার্ডের ইনসান উদ্দিনের ছেলে এবং পেশায় তিনি একজন জেলে।

এই বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদেক গণমাধ্যমকে জানান, আটক ওই যুবকের বিরুদ্ধে এর আগেও সাধারণ নারীদের সঙ্গে প্রতারণা করার বেশ কিছু তথ্য ও অভিযোগ পাওয়া গেছে। এমনকি এসব বিষয়ে তার স্ত্রীও তদন্তের সময় সাক্ষ্য দিয়েছেন। তিনি আরও সতর্ক করে বলেন, প্রেমের ফাঁদ পেতে যারা এ ধরনের প্রতারণার সঙ্গে জড়িত রয়েছে, সেই চক্রের বাকি সকল সদস্যকেও অচিরেই আইনের আওতায় নিয়ে আসা হবে। ছবি প্রতিবেদক।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
আরো পড়ুন

কলাপাড়ায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহে বিশেষ অবহিতকরণ সভা

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কলাপাড়া উপজেলা ও কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদকের পদ স্থগিত

বাবাকে হত্যার পর ছেলেকেও হত্যার চেষ্টা !

কলাপাড়ায় এবার বেতমোর মাধ্যমিক বিদ্যালয়ে গণ-অসুস্থতা

দুই বছর পর পায়রা টার্মিনালে বিদেশি জাহাজ ‘ফান ঝৌ-৬’

আজ মধ্যরাত থেকে ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা

এক যুগের বন্ধুত্বে কলাপাড়ায় 'গৌরবোজ্জ্বল ৯৯'-এর বর্ণাঢ্য মিলনমেলা

কলাপাড়ায় নবাগত যুগ্ম জেলা ও দায়রা জজের সাথে আইনজীবীদের মতবিনিময়

কলাপাড়া মাধ্যমিক শিক্ষা অফিস ও শিক্ষক সমিতির যৌথ উদ্যোগে বিশ্ব শিক্ষক দিবস পালিত

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *