সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে উভয় সীমান্তরক্ষী বাহিনীর বলিষ্ঠ অঙ্গীকার পুনর্ব্যক্ত

সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে উভয় সীমান্তরক্ষী বাহিনীর বলিষ্ঠ অঙ্গীকার পুনর্ব্যক্ত

স্ফুলিঙ্গ রিপোর্ট :

তারিখ: ৩ নভেম্বর ২০২৬

আন্তঃসীমান্ত সহযোগিতা, সৌহার্দ্য বৃদ্ধি এবং দ্বিপাক্ষিক নিরাপত্তা জোরদারকরণের লক্ষ্যে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সৌজন্য বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

আজ ০৩ নভেম্বর ২০২৬ তারিখে ভারতের পেট্রাপোল বিএসএফ কনফারেন্স সেন্টারে এই সীমান্ত বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ৬ সদস্য বিশিষ্ট বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দক্ষিণ পশ্চিম রিজিয়নের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান, পিবিজিএম, বিপিএমএস, বিজিওএম, পিএসসি। অন্যদিকে, ৭ সদস্য বিশিষ্ট বিএসএফ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিএসএফ সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের ইন্সপেক্টর জেনারেল শ্রী দলজিত সিং, আইপিএস।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বৈঠকে সীমান্ত হত্যা শূন্যের কোঠায় নামিয়ে আনা, চোরাচালানসহ সব ধরনের সীমান্ত অপরাধ প্রতিরোধ, সীমান্ত ব্যবস্থাপনায় পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং উভয় দেশের দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়াদি নিয়ে অত্যন্ত ফলপ্রসু ও গঠনমূলক আলোচনা অনুষ্ঠিত হয়। উভয় পক্ষই আন্তর্জাতিক সীমানায় শান্তি, শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখার ব্যাপারে তাদের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

বৈঠকে গৃহীত আলোচনা ও সিদ্ধান্তসমূহ সীমান্ত অঞ্চলের সাধারণ মানুষের জীবনযাত্রার নিরাপত্তা, শান্তি, স্থিতিশীলতা এবং সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করবে বলে উভয় দেশের প্রতিনিধিদল আশাবাদ ব্যক্ত করেন। অত্যন্ত ইতিবাচক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই উচ্চপর্যায়ের বৈঠকটি আজ দুপুর ১:৩০ ঘটিকা নাগাদ সফলভাবে সমাপ্ত হয়।  ছবি সংগৃহীত।

আরো পড়ুন

যশোরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের প্রতিবাদে বিদ্যুৎ প্রতিমন্ত্রী, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের ...

ঝিকরগাছায় বাড়ির পাশে খেলতে গিয়ে নিখোঁজ শিশু আনাস : দেড় ঘণ্টা পর পুকুরে ভেসে উঠল মরদেহ

কেশবপুরে স্বামী-স্ত্রী জোড়া খুন : পরকীয়ার আপত্তিকর দৃশ্য দেখে ফেলায় হত্যাকাণ্ড

শার্শায় নিষিদ্ধ আ’লীগের দুই ওয়ার্ড সভাপতি গ্রেপ্তার

যশোরের ঝাউদিয়ায় সুদের টাকা না পেয়ে সুদখোরের হামলায় যুবক আহত

উপশহরে ব্যবসায়ীকে পিটিয়ে স্বর্ণ ও নগদ টাকা ছিনতাই : কোতোয়ালি থানায় অভিযোগ

৫৫ জনের বিরুদ্ধে মামলা : গ্রেপ্তার ১৬

দায়িত্ব অবহেলার দায়ে এএসআই ও নায়েক ক্লোজড

বকুলতলায় জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের প্রতিবাদে এনসিপির বিক্ষোভ মিছিল

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *