সিংঝুলি শহীদ মসিয়ূর রহমান মাধ্যমিক বিদ্যালয়ে পাচার বিরোধী বিতর্ক ও পুরস্কার বিতরণ

চৌগাছা (যশোর) প্রতিনিধি: আগামী প্রজন্মের সুরক্ষা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যশোরের চৌগাছায় শিক্ষার্থীদের মাঝে মানব পাচার বিরোধী বিশেষ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) সকালে উপজেলার সিংহঝুলি শহীদ মসিয়ূর রহমান মাধ্যমিক বিদ্যালয়ে এই সচেতনতামূলক সভার আয়োজন করা হয়।

উন্নয়ন সংস্থা ‘রূপান্তর’-এর পরিচালনায় সুইজারল্যান্ড সরকার ও উইনরক ইন্টারন্যাশনালের সহযোগিতায় এই ক্যাম্পেইন পরিচালিত হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌর চন্দ্র দে-র সভাপতিত্বে আয়োজিত এই সভায় পাচারকারীদের বিভিন্ন কৌশল ও নিরাপদে বিদেশ যাওয়ার নিয়মাবলি নিয়ে আলোচনা করা হয়। শিক্ষার্থীদের সচেতন করতে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়, যেখানে পাচারের শিকার হওয়ার কারণ ও তা থেকে বাঁচার উপায় তুলে ধরা হয়।

শিক্ষার্থীদের সরাসরি অংশগ্রহণে এ সময় একটি যুক্তি-নির্ভর বিতর্ক ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানের শেষ পর্যায়ে শিক্ষার্থীরা মানব পাচার প্রতিরোধে ঐক্যবদ্ধ থাকার শপথ গ্রহণ করে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ক্যাম্পেইনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, মাহমুদা আক্তার মিলি এবং আশ্বাস প্রকল্পের কো-অর্ডিনেটর রবিউল ইসলাম বাবু। এছাড়া সংস্থার প্রোগ্রাম অফিসার উজ্জ্বল কুমার পাল ও কমিউনিটি ফ্যাসিলিটেটর দীপঙ্কর মন্ডলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

ছবি-সংগৃহীত

আরো পড়ুন

চালক ও গাড়ি মালিকদের সতর্ক করল বিআরটিএ

এলপিজি সিলিন্ডারে অতিরিক্ত ৫০০-১০০০ টাকা হাতিয়ে নেওয়ার দিন শেষ : মাঠে নামছে প্রশাসন

মধ্যরাতে জ্বালানি তেলের দাম লিটারে একলাফে বাড়ল ২০ টাকা

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না-প্রতিমন্ত্রী মীর শাহে আলম

আজই শেষ হচ্ছে এসএসসির খাতা পুনর্নিরীক্ষণের মেয়াদ,আবেদনের পূর্ণাঙ্গ নিয়ম

ভূমি অফিস তদারকি ও জবাবদিহিতা বাড়াতে সব ডিসিকে প্রতি কঠোর নির্দেশ

মহাসড়কে ট্রাফিক শৃঙ্খলায় কৃত্রিম বুদ্ধিমত্তা : চালু হচ্ছে অটো ফাইন সিস্টেম

বায়তুল মোকাররমসহ সারাদেশে বিশেষ দোয়া ও মোনাজাত

লাইসেন্স ও নিবন্ধনের আওতায় আসছে ব্যাটারিচালিত রিকশা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *