সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে চৌগাছায় বিএনপি নেতাদের ঐক্যবদ্ধ কর্মসূচি

সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে চৌগাছায় বিএনপি নেতাদের ঐক্যবদ্ধ কর্মসূচি

চৌগাছা (যশোর) প্রতিনিধি :

তারিখ: ৪ নভেম্বর ২০২৬

যশোরের উন্নয়নের রূপকার, বিএনপি স্থায়ী কমিটির সাবেক সদস্য ও সাবেক সফল মন্ত্রী মরহুম তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী নানা আয়োজনের মধ্য দিয়ে পালন করেছে চৌগাছা উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন।

আজ বুধবার (৪ নভেম্বর ২০২৬) দুপুরে চৌগাছা বাজারস্থ ধনী প্লাজায় মরহুম নেতার রুহের মাগফিরাত কামনায় এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

দোয়া মাহফিলে উপজেলা বিএনপির সভাপতি এমএ সালাম, সাধারণ সম্পাদক মাসুদুল হাসান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হালিম চঞ্চল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক ও অ্যাডভোকেট আলীবুদ্দীন খান উপস্থিত ছিলেন।

এছাড়াও বিএনপি নেতা প্রভাষক ড. জহুরুল ইসলাম, মো. আলাউদ্দিন, জহুরুল ইসলাম বাবু, সাজ্জাদ হোসেন, সহিদুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল মান্নান, পৌর যুবদলের আহ্বায়ক সালাউদ্দিন আহমেদ, যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার রাজু আহমেদ, যুবনেতা আহমেদ রাসেল, সাইফুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান ও ছাত্রদলের আহ্বায়ক জসিম উদ্দিনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান ও দোয়া মাহফিল শেষে স্থানীয় দুস্থ ও সাধারণ মানুষের মাঝে খাবার বিতরণ করেন নেতৃবৃন্দ।

এদিকে, একই দিন বেলা সাড়ে ১১টায় চৌগাছা তরিকুল ইসলাম পৌর কলেজেও অনূরূপ দোয়া ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত এই দোয়া মাহফিলে উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির সদস্য জহুরুল ইসলাম, কলেজের অধ্যক্ষ মনজুরুল আলম লিটু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হালিম চঞ্চলসহ প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ উপস্থিত থেকে মরহুম নেতার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন ও বিশেষ মোনাজাত করেন।

ছবি প্রতিবেদক।

আরো পড়ুন

যশোর উপশহর পেশাজীবী ফোরামের উদ্যোগে তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী পালিত

ঝিকরগাছাসহ যশোর অঞ্চলে লাভজনক হওয়ায় তুলাচাষে ঝুঁকছেন কৃষকেরা

"যশোরের উন্নয়ন ও জাতীয়তাবাদী রাজনীতির দিশারী তরিকুল ইসলাম": আল-হেরা কলেজ অডিটোরিয়ামে স্মরণ সভায় নেতৃ...

যশোর-খুলনা মহাসড়কে ২৪ ঘণ্টায় পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজনের প্রাণহানি

কেশবপুর প্রেসক্লাব নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি ডবলু ও সম্পাদক বুলবুল

"যশোর গড়ার কারিগর তরিকুল ইসলাম চিরস্মরণীয়": কেশবপুর দলীয় কার্যালয়ে স্মরণ সভায় নেতৃবন্দ

কারবালায় শ্রদ্ধা আর ভালোবাসায় তরিকুল ইসলামের কবর জিয়ারত : যশোর জুড়ে দিনভর বিনম্র স্মরণ

ফতেপুর ইউনিয়নে তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও স্মরণ সভা

উপশহরে ২ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালিত

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *