কেশবপুর প্রেসক্লাব নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি ডবলু ও সম্পাদক বুলবুল

কেশবপুর প্রেসক্লাব নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি ডবলু ও সম্পাদক বুলবুল

কেশবপুর প্রতিনিধি :

তারিখ: ৪ নভেম্বর ২০২৬

যশোরের ঐতিহ্যবাহী কেশবপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে ‘আমার দেশ’ প্রতিনিধি ওয়াজেদ খান ডবলু সভাপতি এবং ‘দৈনিক বাংলা’ প্রতিনিধি হারুনার রশীদ বুলবুল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। আজ বুধবার (৪ নভেম্বর ২০২৬) নির্বাচন কমিশনার তাদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় আনুষ্ঠানিকভাবে বিজয়ী ঘোষণা করেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, গত ২৭ অক্টোবর কেশবপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনের তফশিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কেশবপুর সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক মো. আব্দুল হান্নান। তফশিল ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার মো. নাজমুল হোসাইন এবং মো. মেহেদী হাসান।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ঘোষিত তফশিল অনুযায়ী, ২৮ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ, ৩১ অক্টোবর জমা, ১ নভেম্বর যাচাই-বাছাই, ৩ নভেম্বর প্রার্থিতা প্রত্যাহার এবং আজ ৪ নভেম্বর প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়।

পুরো নির্বাচনে ১৮টি পদের বিপরীতে মোট ২১ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। এর মধ্যে ১৫টি পদে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় নির্বাচন কমিশনার আজ চূড়ান্ত তালিকা প্রকাশের মাধ্যমে প্রার্থীদের বিজয়ী ঘোষণা করেন।

বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত অপরাপর দায়িত্বপ্রাপ্তরা হলেন— সহ-সভাপতি মো. আব্দুল জলিল, যুগ্ম সাধারণ সম্পাদক-১ মো. শামীম আক্তার মুকুল, যুগ্ম সাধারণ সম্পাদক-২ প্রদীপ কুমার মোদক মানিক, সাংগঠনিক সম্পাদক মো. নাজিম উদ্দীন, কোষাধ্যক্ষ মো. হাফিজুর রহমান হাফিজ, গ্রন্থাগার সম্পাদক মো. আব্দুস সালাম।

এছাড়া নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন মো. মাসুদুজ্জামান মাসুদ, মো. আকতার হোসেন, মারুফ হোসেন হান্নান, মো. ইমরান হোসেন, মো. ছায়ফুল ইসলাম, মো. জাহিদুল ইসলাম এবং মো. রুহুল আমিন।

অন্যদিকে, বাকি তিনটি পদ— সিনিয়র সহ-সভাপতি, দপ্তর সম্পাদক এবং ক্রীড়া ও সাহিত্য সম্পাদক পদে একাধিক প্রতিদ্বন্দ্বী প্রার্থী বহাল থাকায় উক্ত পদগুলোতে আগামী ১৪ নভেম্বর সকাল থেকে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছে নির্বাচন কমিশন।  ছবি সংগৃহীত।

আরো পড়ুন

ঝিকরগাছাসহ যশোর অঞ্চলে লাভজনক হওয়ায় তুলাচাষে ঝুঁকছেন কৃষকেরা

"যশোরের উন্নয়ন ও জাতীয়তাবাদী রাজনীতির দিশারী তরিকুল ইসলাম": আল-হেরা কলেজ অডিটোরিয়ামে স্মরণ সভায় নেতৃ...

যশোর-খুলনা মহাসড়কে ২৪ ঘণ্টায় পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজনের প্রাণহানি

"যশোর গড়ার কারিগর তরিকুল ইসলাম চিরস্মরণীয়": কেশবপুর দলীয় কার্যালয়ে স্মরণ সভায় নেতৃবন্দ

কারবালায় শ্রদ্ধা আর ভালোবাসায় তরিকুল ইসলামের কবর জিয়ারত : যশোর জুড়ে দিনভর বিনম্র স্মরণ

ফতেপুর ইউনিয়নে তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও স্মরণ সভা

সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে চৌগাছায় বিএনপি নেতাদের ঐক্যবদ্ধ কর্মসূচি

উপশহরে ২ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালিত

কালীগঞ্জের পাতবিলা দাখিল মাদরাসায় শিক্ষার্থীদের মাঝে ইসলামী বই বিতরণ

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *