সাংবাদিক মিঠুর পিতা মরহুম সুজা উদ্দিন বিশ্বাসের ১১তম প্রয়াণ দিবসে দোয়া অনুষ্ঠিত

সাংবাদিক মিঠুর পিতা মরহুম সুজা উদ্দিন বিশ্বাসের ১১তম প্রয়াণ দিবসে দোয়া অনুষ্ঠিত

কলাপাড়া প্রতিনিধি :

কলাপাড়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সদস্য ও কার্যকরী কমিটির সহ-সভাপতি, সাংবাদিক বিশ্বাস শিহাব পারভেজ মিঠুর বাবা মরহুম সুজা উদ্দিন বিশ্বাসের ১১তম প্রয়াণ দিবস উপলক্ষে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আজ রোববার (১৬ আগস্ট ২০২৬) আছর নামাজ শেষে কলাপাড়া পৌর শহরের অয়েল মিল জামে মসজিদে এই দোয়া অনুষ্ঠিত হয়। এতে পরিচালনা করেন উক্ত মসজিদের পেশ ইমাম মোঃ আবু সালেহ।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

উল্লেখ্য, সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস অনার্স কলেজ পরিচালনা কমিটির প্রতিষ্ঠাতা দাতা সদস্য ও বিশিষ্ট দানবীর মরহুম মোজাহার উদ্দিন বিশ্বাসের সুযোগ্য পুত্র সুজা উদ্দিন বিশ্বাস ২০১৫ সালের ১৫ আগস্ট মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি সাংবাদিক বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, টুটুল বিশ্বাস, আমেরিকা প্রবাসী আলহাজ্ব সামিয়ানাজ রিপা চৌধুরী এবং তানিয়ানাজ নিপাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

আয়োজিত দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মরহুমের বড় ছেলে সাংবাদিক বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, ‘দি সাপ্লাই অ্যান্ড সেল সোসাইটি’র চেয়ারম্যান, সাবেক জনপ্রতিনিধি ও অয়েল মিল জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি এবং উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বাস শফিকুর রহমান টুলু, রাইসুল ইসলাম হেলাল বিশ্বাস, মোঃ আমির হোসেন, ফিরোজ আলম, কলাপাড়া পৌর শহর ব্যবসায়ী সমিতির কার্যকরী কমিটির সদস্য ও ‘আপন নিউজ’ প্রধান এস এম আলমগীর হোসেন, ফিরোজ আলম (মেঘদূত), অমি বিশ্বাস, কে এম অন্তুসহ এলাকার ধর্মপ্রাণ মুসুল্লিরা।

সাংবাদিক বিশ্বাস শিহাব পারভেজ মিঠুর বাবার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি নেছারউদ্দিন আহমেদ টিপু, সাবেক সভাপতি শামসুল আলম, হুমায়ুন কবির, মেজবাহ উদ্দিন মাননু, সাধারণ সম্পাদক অমল মুখার্জী, সাবেক সাধারণ সম্পাদক এস এম মোশাররফ হোসেন মিন্টু, সাবেক সহ-সভাপতি আলহাজ্ব মোঃ এনামুল হক, অর্থ সম্পাদক শরীফুল হক শাহীন, সাহিত্য-সংস্কৃতি ও পাঠাগার সম্পাদক নুরুল কবির ঝুনু এবং ‘ক্লিন কলাপাড়া গ্রীন কলাপাড়া’র প্রজেক্ট ডিরেক্টর মুশফিকুর রহমান লিটু বিশ্বাস।

এছাড়াও কলাপাড়া টেলিভিশন জার্নালিস্ট ফোরামের সভাপতি মোহসীন পারভেজ ও সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন বিপু; কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি রাসেল কবির মুরাদ; কলাপাড়া সাংবাদিক ফোরামের সভাপতি মাওলানা আসাদুজ্জামান ইউসুফ ও সাধারণ সম্পাদক ইলিয়াস জাবেদ; কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সভাপতি এ এম মিজানুর রহমান বুলেট ও আনোয়ার হোসেন আনু; মহিপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাহাতাব হাওলাদার; লালুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শওকত হোসেন তপন বিশ্বাস; সামাজিক সংগঠন ‘রংধনু’র সভাপতি হুমায়ুন কবির জুয়েল ও সাধারণ সম্পাদক বিশ্বাস রাশেদ মোশাররফ কল্লোল; কলাপাড়া পৌর শহর ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ মোঃ রাসেল; উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক সাইদুর রহমান; লালুয়া ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মজিবর রহমান প্যাদা এবং লালুয়া গাজী ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি গাজী মনিরুল ইসলাম মনিরসহ স্থানীয় সামাজিক, রাজনৈতিক ও সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত থেকে ও বার্তা পাঠিয়ে সমবেদনা জানান। ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *