ঝিকরগাছায় জমি দখল ও হামলার অভিযোগ : যশোরে সংবাদ সম্মেলনে বিচার চাইলো ভুক্তভোগী পরিবার

ঝিকরগাছায় জমি দখল ও হামলার অভিযোগ : যশোরে সংবাদ সম্মেলনে বিচার চাইলো ভুক্তভোগী পরিবার

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোরের ঝিকরগাছায় পৈতৃক ও ক্রয়কৃত জমি জবরদখল, বারবার হামলা এবং প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে এক ভুক্তভোগী পরিবার। একই সংগে ঘটনার সুষ্ঠু বিচারের স্বার্থে ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়াকে দ্রুত অপসারণ এবং অভিযুক্ত সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে।

আজ রোববার (১৬ আগস্ট ২০২৬) দুপুরে প্রেসক্লাব যশোরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী কলেজছাত্রী জান্নাতুন নাহার মোহনা।

সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগে তিনি জানান, ঝিকরগাছা থানার ওসি গোলাম কিবরিয়ার প্রত্যক্ষ ইন্ধন ও সহযোগিতায় বারবাকপুর এলাকার নাজমুল আকরাম রকি ও তার সহযোগী একদল সন্ত্রাসী তাদের পৈতৃক ও ক্রয়কৃত জমি জবরদখলের অপচেষ্টা চালিয়ে আসছে। শুধু তা-ই নয়, অভিযুক্তরা তাদের পরিবারের সদস্যদের ওপর একাধিকবার সশস্ত্র হামলা চালিয়েছে, যার ফলে তারা গুরুতর আহত হন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মোহনা আরও জানান, বিরোধপূর্ণ নালিশী জমি নিয়ে বিজ্ঞ আদালতে মামলা চলমান রয়েছে এবং আদালত উক্ত জমিতে অবস্থান সংক্রান্ত নিষেধাজ্ঞা জারি করেছেন। কিন্তু আইনি আদেশ অমান্য করে অভিযুক্তরা অনধিকার প্রবেশ করে গাছ কেটে নিয়ে গেছে এবং প্রতিবাদ করায় হত্যার হুমকি দিয়েছে।

ভুক্তভোগীদের অভিযোগ, এই জমি দখল ও হামলার ঘটনায় ঝিকরগাছা থানায় এ পর্যন্ত অন্তত আটটি লিখিত অভিযোগ জমা দেওয়া হলেও কোনো কার্যকর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়নি। উল্টো ওসি গোলাম কিবরিয়া অনৈতিক সুবিধার বিনিময়ে অপরাধীদের পক্ষে অবস্থান নিয়ে জমি দখলের সুযোগ করে দিয়েছেন।

বর্তমানে পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়। এ অবস্থায় ভুক্তভোগী পরিবারটি অবিলম্বে অভিযুক্ত রকি ও তার সহযোগীদের গ্রেপ্তার এবং ঝিকরগাছা থানার ওসি গোলাম কিবরিয়ার অপসারণের জোর দাবি জানিয়েছে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

দুর্গাপূজায় অপতৎপরতা চালালে কঠোর জবাব-অভয়নগরে প্রকৌশলী রবিউল ইসলাম

বাগআঁচড়ায় মূল্যতালিকা না থাকায় দুই প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা

পূজা উদযাপনে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে যশোর সদর উপজেলা বিএনপির সভা

পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামের নেতৃত্বে যশোরে বিভাগীয় পদোন্নতি কমিটির সাক্ষাৎকার গ্রহণ

২৪ ঘণ্টায় নতুন ২১ জন ডেঙ্গু ও ১২ জন হামের রোগী ভর্তি

বেনাপোলে সীমান্তে ৪ লাখ ৬২ হাজার টাকার পণ্য উদ্ধার

নাভারণে পাচারকালে ২ কেজি গাঁজাসহ শামীম বাবু আটক

শার্শায় আ.লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হযরতসহ ক্যাডার আজিজ গ্রেফতার

যশোর কেন্দ্রীয় কারাগারে ধর্মীয় শিক্ষার নতুন দিগন্ত

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *