স্ফুলিঙ্গ রিপোর্ট :
সারা দেশের মতো যশোরেও নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬। ‘রূপালী মৎস্যে ভরবো দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৎস্যসম্পদের সংরক্ষণ, উৎপাদন বৃদ্ধি এবং মাছ চাষে সাধারণ মানুষের মাঝে জনসচেতনতা তৈরির লক্ষ্যে জেলা প্রশাসন ও জেলা মৎস্য দপ্তরের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
বিজ্ঞাপন
আজ রোববার (১৬ আগস্ট ২০২৬) সকাল ১১টায় যশোর জেলা কালেক্টরেট চত্বরে বেলুন ও ফেস্টুন উড়িয়ে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী আনুষ্ঠানিকতা শেষে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে সকাল ১১টা ৪৫ মিনিটে যশোর পৌর পার্কের পুকুরে বিভিন্ন প্রজাতির রুই জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরো কর্মসূচির উদ্বোধন করেন যশোর জেলা পরিষদ প্রশাসক দেলোয়ার হোসেন খোকন।
জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে যশোর জেলাজুড়ে দিনব্যাপী বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম, আলোচনা সভা ও প্রদর্শনী কর্মসূচির আয়োজন করা হয়েছে। এ সময় মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় মৎস্য চাষী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ছবি সংগৃহীত।

