সাংবাদিক  আসাদকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ টিচার্স জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের

সাংবাদিক আসাদকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ টিচার্স জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

শার্শা প্রেসক্লাবের সাবেক সভাপতি, দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের শার্শা প্রতিনিধি এবং শিক্ষক-সাংবাদিক আসাদুজ্জামান আসাদকে গ্রেপ্তারের ঘটনায় তীব্র নিন্দা, গভীর উদ্বেগ ও প্রতিবাদ জানিয়েছে ‘টিচার্স জার্নালিস্ট অ্যাসোসিয়েশন’, যশোর জেলা শাখা।

আজ সোমবার (৮ জুন ২০২৬) সংগঠনের আহ্বায়ক ইলিয়াস উদ্দিন ও সদস্য সচিব এস এম সোহেল স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দ এই তীব্র প্রতিবাদ জানান।

বিবৃতিতে শিক্ষক ও সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, “একজন পেশাদার সাংবাদিক, যিনি একই সাথে শিক্ষকতা পেশার মতো মহান কাজের সাথে যুক্ত, তাঁকে এভাবে গ্রেপ্তারের ঘটনায় আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি। এই ঘটনা স্বাধীন সাংবাদিকতা ও মুক্ত গণমাধ্যমের পরিপন্থী।” নেতৃবৃন্দ অবিলম্বে আসাদুজ্জামান আসাদের বিরুদ্ধে আনীত অভিযোগ খতিয়ে দেখে তাঁর নিঃশর্ত মুক্তি দাবি করেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বিবৃতিতে নেতৃবৃন্দ আরও উল্লেখ করেন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে স্বাধীনতা ও কাজের নিরাপদ পরিবেশ নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। একই সঙ্গে তারা সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে ও মানবিক কোণ থেকে বিবেচনার আহ্বান জানান।

টিচার্স জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন যে, প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধা রেখে দ্রুত বিষয়টির একটি সুষ্ঠু ও নিরপেক্ষ সমাধান করা হবে এবং সাংবাদিক আসাদুজ্জামান আসাদের মুক্তির বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অতি দ্রুত প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করবেন। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

চৌগাছায় পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মহেশপুরের অয়ন নিহত

শারদীয় দুর্গাপূজায় যশোরে বিজিবির কঠোর নিরাপত্তা বলয়

৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোর জেলা জামায়াতের প্রস্তুতি সভা

যশোরে ৭৪৬টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি সম্পন্ন : সর্বস্তরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা

‘দৃষ্টি যেখানে সীমিত, সম্ভাবনা সেখানে সীমাহীন’: যশোরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস প...

ঘোপে জমির মালিকের আপত্তি উপেক্ষা করে জোরপূর্বক বিদ্যুৎ লাইন স্থাপন

যশোরে মাদক সেবন ও ইয়াবা রাখার দায়ে ৩ যুবকের কারাদণ্ড

কোমলমতি শিক্ষার্থীদের নৈতিক ও ধর্মীয় শিক্ষায় উদ্বুদ্ধ করতে তানযীমুল উম্মাহর প্রশংসনীয় উদ্যোগ

নকশার তোয়াক্কা না করেই উপশহরে বহুতল ভবন নির্মাণ : কর্তৃপক্ষের আদেশ উপেক্ষা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *