সন্দেহজনক আরও ৪মৃত্যু ও নতুন আক্রান্তের খবরে উদ্বেগ

স্ফুলিঙ্গ ডেক্স :

দেশে হামের প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় সারাদেশে নতুন করে আরও  ২৬ জন নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন। একই সময়ে এই রোগে আক্রান্ত হয়ে সন্দেহজনকভাবে আরও ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কক্ষ থেকে পাঠানো এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, বুধবার (১ এপ্রিল) সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত সময়ে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২৬ জন। এ সময় নিশ্চিতভাবে কেউ মারা না গেলেও ৪ জন সন্দেহজনক হাম রোগীর মৃত্যু হয়েছে।

গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত দেশে মোট হামের চিত্র অত্যন্ত আশঙ্কাজনক : নিশ্চিত হাম আক্রান্ত  ৫৮৫ জন,সন্দেহজনক রোগী ভর্তি ২ হাজার ৩৬৩ জন,নিশ্চিত মৃত্যু ১৩ জন,সন্দেহজনক মৃত্যু ২৭জন, সুস্থ হয়েছেন  ১ হাজার ৯৩০ জন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

স্বাস্থ্য সতর্কবার্তা: বিশেষজ্ঞরা বলছেন, হামের এই বিস্তার রোধে দ্রুত টিকাদান নিশ্চিত করা এবং শিশুদের প্রতি বাড়তি যত্ন নেওয়া প্রয়োজন। সামান্য জ্বর বা শরীরে র‍্যাশ দেখা দিলে কালক্ষেপণ না করে নিকটস্থ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

ইন্টারনেট থেকে ছবিটি সংগৃহীত।

আরো পড়ুন

দুর্গাপূজার ছুটির মধ্যেও আগামী শনিবার খোলা থাকছে শিক্ষাপ্রতিষ্ঠান

চালক ও গাড়ি মালিকদের সতর্ক করল বিআরটিএ

এলপিজি সিলিন্ডারে অতিরিক্ত ৫০০-১০০০ টাকা হাতিয়ে নেওয়ার দিন শেষ : মাঠে নামছে প্রশাসন

মধ্যরাতে জ্বালানি তেলের দাম লিটারে একলাফে বাড়ল ২০ টাকা

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না-প্রতিমন্ত্রী মীর শাহে আলম

আজই শেষ হচ্ছে এসএসসির খাতা পুনর্নিরীক্ষণের মেয়াদ,আবেদনের পূর্ণাঙ্গ নিয়ম

ভূমি অফিস তদারকি ও জবাবদিহিতা বাড়াতে সব ডিসিকে প্রতি কঠোর নির্দেশ

মহাসড়কে ট্রাফিক শৃঙ্খলায় কৃত্রিম বুদ্ধিমত্তা : চালু হচ্ছে অটো ফাইন সিস্টেম

বায়তুল মোকাররমসহ সারাদেশে বিশেষ দোয়া ও মোনাজাত

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *