শার্শায় নাশকতার অভিযোগে আ.লীগের ৪ সমর্থক আটক

শার্শায় নাশকতার অভিযোগে আ.লীগের ৪ সমর্থক আটক

স্ফুলিঙ্গ রিপোর্ট :

তারিখ: ১৪ নভেম্বর ২০২৬

যশোরের শার্শা উপজেলা ও বেনাপোল পোর্ট থানা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে আওয়ামী লীগের চার সমর্থককে আটক করেছে পুলিশ। আজ শনিবার (১৪ নভেম্বর) ভোর ৫টা থেকে সকাল ৯টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় এই বিশেষ অভিযান চালানো হয়।

আটককৃত ব্যক্তিরা হলেন—বেনাপোল পোর্ট থানার বালুন্ডা গ্রামের মৃত আকবর আলী বিশ্বাসের ছেলে মো. হায়দার (৪৫), একই গ্রামের মৃত মানিক বিশ্বাসের ছেলে মোজাম্মেল (৫৫), বেনাপোল পোর্ট থানার দিঘীরপাড় গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে মো. মুনসুর আলী (৩৬) এবং শার্শা থানার রুদ্রপুর গ্রামের মো. দবির উদ্দীন মন্ডলের ছেলে মো. কোরবান আলী (৪৮)।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানা যায়, আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে এলাকায় নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নাশকতা প্রতিরোধে পুলিশের চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে তাদের নিজ নিজ এলাকা থেকে আটক করা হয়।

প্রাথমিক আইনি প্রক্রিয়া শেষে আটককৃত চারজনকে আজই বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। স্থানীয় পর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখতে এবং অপরাধমূলক কর্মকাণ্ড কঠোরভাবে দমন করতে পুলিশের এই ধরনের অভিযান ও গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট থানা কর্তৃপক্ষ। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

শার্শায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক মনিকে দু-দফা হত্যার হুমকি

যশোরে পৃথক দুই মাদক মামলায় তিনজনের ১০ ও ১২ বছরের সশ্রম কারাদণ্ড

যশোরে নাশকতার অভিযোগে আরও ৪ জনকে আটক করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ

যশোরে জামায়াতে ইসলামীর বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

পালবাড়ির ‘শাহ সুইটস’ ও নিউমার্কেটের ‘অর্পণ ঘোষ ডেইরি’তে অভিযান : দুই মিষ্টির দোকানকে ২৫ হাজার টাকা জ...

আগামী ৮ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে যশোর বোর্ডের জুনিয়র বৃত্তি পরীক্ষা

বিএনপির প্যানেলের প্রচারণায় সাবেক আওয়ামী লীগপন্থী পিপি এম ইদ্রিস আলী

উন্নয়ন প্রকল্পে কোনো ধরনের দীর্ঘসূত্রতা বরদাশত করা হবে না : যশোরিই জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান

আরবপুরে নারীসহ তিন মাদক ব্যবসায়ী আটক : ১০৭০ পিস ইয়াবা উদ্ধার

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *