রাজারহাটে জেলিযুক্ত চিংড়ি মাছ আটক : ২৫ হাজার টাকা জরিমানা

রাজারহাটে জেলিযুক্ত চিংড়ি মাছ আটক : ২৫ হাজার টাকা জরিমানা

স্ফুলিঙ্গ রিপোর্ট :

জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকারক কেমিক্যাল ও নিষিদ্ধ জেলিযুক্ত চিংড়ির একটি বড় চালান জব্দ করেছে যশোর র‍্যাব-৬।

গোপন সংবাদের ভিত্তিতে আজ রাতে যশোর শহরের রাজারহাট রেল ক্রসিং এলাকায় এক ঝটিকা অভিযান পরিচালনা করে একটি ট্রাকসহ ৩৭ কেজি ৪০০ গ্রাম ক্ষতিকর জেলি মিশ্রিত চিংড়ি মাছ আটক করেন র‍্যাব সদস্যরা। এ সময় অপরাধে যুক্ত থাকার দায়ে ২৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং জব্দকৃত বিষাক্ত মাছগুলো জনসম্মুখে ধ্বংসের উদ্যোগ নেওয়া হয়।

র‍্যাব সূত্রে জানা গেছে, সাতক্ষীরা জেলা থেকে একটি ট্রাকে করে বিপুল পরিমাণ ক্ষতিকর কেমিক্যাল ও জেলি মিশ্রিত চিংড়ি মাছ ঢাকার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে—এমন সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই রাজপথের কৌশলগত পয়েন্টে চেকপোস্ট বসিয়ে অভিযানটি পরিচালনা করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অভিযানটিতে সরেজমিনে নেতৃত্ব দেন র‍্যাব-৬ যশোর ক্যাম্পের কমান্ডার মেজর ফজলে রাব্বি প্রিন্স। অপরাধ দমনে তাঁর সাহসিকতা ও দূরদর্শী নেতৃত্ব ইতোমধ্যে অঞ্চলে ব্যাপকভাবে প্রশংসিত। এর আগেও তিনি একের পর এক দুঃসাহসিক ও সুপরিকল্পিত অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, মাদকের চালান জব্দ এবং তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসীদের গ্রেপ্তার করে নাজুক আইনশৃঙ্খলা পরিস্থিতিতে সাধারণ মানুষের আস্থা ফিরিয়ে এনেছেন। অপরাধীদের বিরুদ্ধে তাঁর এই ‘জিরো টলারেন্স’ নীতি ও নিরলস তৎপরতার ধারাবাহিকতায় এবার ভেজাল খাদ্য ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর চালানের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হলো। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

মণিরামপুরের ডা. রাফসান জানি শ্যালিকা ধর্ষণ মামলা থেকে খালাস

বলরামপুরে চার বছরের শিশুকে শ্লীলতাহানির চেষ্টা : মামলার পর পলাতক প্রতিবেশী সোহাগ

দুর্গাপূজায় যশোর ও নড়াইলে অপপ্রয়াস রুখতে কঠোর এসআরবি-৬

বাথরুম থেকে উদ্ধার জড়িয়ে থাকা ৪টি দগ্ধ মরদেহ : মণিরামপুরের মোহনপুরে শুধুই কান্না

যশোরে গত ২৪ ঘণ্টায় নতুন ২২ ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি

বেনাপোল সীমান্তে ৫ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

নিখোঁজ যশোর মণিরামপুরের একই পরিবারের চারজন : বাকরুদ্ধ স্বজনেরা

ঘোপ সেন্ট্রাল রোডে স্ত্রীকে গলা কেটে হত্যার চেষ্টা মাদকাসক্ত স্বামীর

২৩ অক্টোবর 'উপজেলা দিবস' পালনে যশোরে জাতীয় পার্টির ব্যাপক প্রস্তুতি

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *