রাইটস যশোরের আয়োজনে পাচার থেকে ফিরে আসা নারীদের ব্যবসা সামগ্রী বিতরণ

রাইটস যশোরের আয়োজনে পাচার থেকে ফিরে আসা নারীদের ব্যবসা সামগ্রী বিতরণ

স্ফুলিঙ্গ রিপোর্ট :

মানব পাচারের শিকার হয়ে দেশে ফিরে আসা নারীদের সামাজিকভাবে পুনর্বাসিত ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে যশোরে ব্যবসার প্রয়োজনীয় পণ্য ও সরঞ্জামাদি বিতরণ করা হয়েছে। রোববার (১১ অক্টোবর ২০২৬) সকালে বেসরকারি মানবাধিকার সংগঠন ‘রাইটস যশোর’-এর নিজ কার্যালয় সম্মেলনকক্ষে আয়োজিত এক সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে সুবিধাভোগী নারীদের হাতে এসব সামগ্রী তুলে দেওয়া হয়।

সুইজারল্যান্ড দূতাবাসের অর্থায়নে এবং আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা উইনরক ইন্টারন্যাশনালের সার্বিক সহযোগিতায় পরিচালিত ‘আশ্বাস’ প্রকল্পের আওতায় রাইটস যশোর এই মানবিক পুনর্বাসন কর্মসূচির আয়োজন করে।

রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সামগ্রী বিতরণ পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তর, যশোর জেলা কার্যালয়ের উপপরিচালক অনিরুদ্ধ কুমার রায়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আশ্বাস প্রকল্পের আঞ্চলিক সমন্বয়ক সুপ্তি দিব্রা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অনুষ্ঠানে বক্তারা বলেন, পাচার থেকে ফিরে আসা নারীদের শুধু উদ্ধার করাই যথেষ্ট নয়, বরং সমাজে তাঁদের মাথা উঁচু করে বাঁচার পরিবেশ সৃষ্টি করা এবং তাঁদের অর্থনৈতিকভাবে শক্ত ভিতের ওপর দাঁড় করানো অত্যন্ত জরুরি। বিতরণকৃত এসব ব্যবসাহিক উপকরণ ও সামগ্রী ব্যবহার করে নারীরা আত্মকর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে নিজেদের পরিবারে এবং সমাজে অবদান রাখতে সক্ষম হবেন বলে আশা প্রকাশ করা হয়।

আয়োজনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাইটস যশোরের পরিচালক (কর্মসূচি) প্রদীপ দত্ত এবং আশ্বাস প্রকল্পের সফল ব্যবস্থাপক এস এম আজহারুল ইসলামসহ মানবাধিকার সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় গণমাধ্যমকর্মীবৃন্দ।  ছবি সংগৃহীত।

আরো পড়ুন

যশোরে ই-সিগারেট ও নিকোটিন পাউচ নিষিদ্ধের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

চৌগাছায় গোয়ালঘরে আগুন : জীবন্ত পুড়ে মারা গেল গরু, ৭০ কবুতর দগ্ধ

যশোরে সিটি কলেজের পাশে ছুরিকাঘাতে আহত ছাত্রদল নেতা ফয়সাল হাসান তদ্রব

অভয়নগরে চাঁদা না পেয়ে গভীর রাতে বাড়িতে ঢুকে গুলি বর্ষণ!

গবেষণার গুণগত মান ও নৈতিকতা রক্ষায় যবিপ্রবিতে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

ভেজাল ও নকল পণ্যের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধের ডাক

কোটচাঁদপুর মডেল প্রেসক্লাব সভাপতি বিএম ওয়াদুদের মাতার ইন্তেকাল

ঝিকরগাছায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের শুভ সূচনা : বাড়ি বাড়ি গিয়ে চলছে তথ্য সংগ্রহ

দুর্গাপূজায় অপতৎপরতা চালালে কঠোর জবাব-অভয়নগরে প্রকৌশলী রবিউল ইসলাম

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *