রড নয়, বাঁশের কঞ্চিতে ব্রিজের ঢালাই! 

 স্ফুলিঙ্গ ডেক্স :

রড ছাড়াই শুধু বাঁশের কঞ্চি দিয়ে সেতুর ঢালাই! অবিশ্বাস্য মনে হলেও এমনই এক ভয়ংকর জালিয়াতির ঘটনা ঘটেছে বরিশালের আগৈলঝাড়া উপজেলায়। উপজেলার রত্নপুর ইউনিয়নের দুশমী-করিমবাজার খালের ওপর একটি আয়রন ব্রিজ নির্মাণে এই নজিরবিহীন অনিয়মের অভিযোগ উঠেছে স্থানীয় এক ইউপি সদস্য ও ঠিকাদারের বিরুদ্ধে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বারপাইকা গ্রামে রুহুল হোসেনের বাড়ির সামনে ইউনিয়ন পরিষদের অর্থায়নে ৪৫ ফুট দীর্ঘ একটি আয়রন ব্রিজ নির্মাণ করা হয়। সরকারি নীতিমালা অনুযায়ী ৫ ইঞ্চি ঢালাই হওয়ার কথা থাকলেও দেওয়া হয়েছে মাত্র সাড়ে ৩ ইঞ্চি। সবচেয়ে ভয়াবহ বিষয় হলো, ঢালাইয়ের ভেতরে প্রয়োজনীয় রডের পরিবর্তে ব্যবহার করা হয়েছে বাঁশের কঞ্চি। ঢালাইয়ের সময় তোলা একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় তোলপাড় শুরু হয়।

ভুক্তভোগী হিমু মোল্লা ও ইদ্রিস মোল্লার অভিযোগ, ব্রিজটি ৫৫ ফুট হওয়ার কথা থাকলেও ১০ ফুট কমিয়ে ৪৫ ফুট করা হয়েছে। এছাড়া প্রকল্প থেকে ১ লাখ টাকা বরাদ্দ থাকলেও গ্রামবাসীর কাছ থেকে উল্টো ৮৫ হাজার টাকা চাঁদা আদায় করা হয়েছে। এমনকি ঢালাইয়ের সময় সিমেন্ট কম পড়লে স্থানীয়দের কাছ থেকেই ৫ ব্যাগ সিমেন্ট ধার নিয়ে তড়িঘড়ি করে কাজ শেষ করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অভিযুক্ত ইউপি সদস্য সোহেল মোল্লা অনিয়মের কথা অস্বীকার করে দাবি করেছেন, বাঁশের ব্যবহার স্থানীয়দের উদ্যোগে হয়েছে। তবে উপজেলা প্রকৌশলী রবীন্দ্র চক্রবর্তী জানিয়েছেন, বিভাগকে না জানিয়ে ঢালাই দেওয়া সম্পূর্ণ নিয়মবহির্ভূত। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিখন বনিক বলেছেন, “সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি জানার পর আমরা তদন্তের নির্দেশ দিয়েছি। দ্রুতই সরেজমিনে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

ছবি-সংগৃহীত

আরো পড়ুন

চালক ও গাড়ি মালিকদের সতর্ক করল বিআরটিএ

এলপিজি সিলিন্ডারে অতিরিক্ত ৫০০-১০০০ টাকা হাতিয়ে নেওয়ার দিন শেষ : মাঠে নামছে প্রশাসন

মধ্যরাতে জ্বালানি তেলের দাম লিটারে একলাফে বাড়ল ২০ টাকা

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না-প্রতিমন্ত্রী মীর শাহে আলম

আজই শেষ হচ্ছে এসএসসির খাতা পুনর্নিরীক্ষণের মেয়াদ,আবেদনের পূর্ণাঙ্গ নিয়ম

ভূমি অফিস তদারকি ও জবাবদিহিতা বাড়াতে সব ডিসিকে প্রতি কঠোর নির্দেশ

মহাসড়কে ট্রাফিক শৃঙ্খলায় কৃত্রিম বুদ্ধিমত্তা : চালু হচ্ছে অটো ফাইন সিস্টেম

বায়তুল মোকাররমসহ সারাদেশে বিশেষ দোয়া ও মোনাজাত

লাইসেন্স ও নিবন্ধনের আওতায় আসছে ব্যাটারিচালিত রিকশা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *