রক্তাক্ত মহাসড়ক : আহত অন্তত ২০

রক্তাক্ত মহাসড়ক : আহত অন্তত ২০

স্ফুলিঙ্গ ডেক্স : ২৭ মার্চ ২০২৬

​কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার নান্দলা এলাকায় দুই যাত্রীবাহী বাসের ভয়াবহ মুখোমুখি সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ মার্চ) রাত পৌনে ৯টার দিকে চৌদ্দশত ইউনিয়নের এই দুর্ঘটনায় মহাসড়কে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, কিশোরগঞ্জ থেকে চট্টগ্রামগামী ‘মিনহাজ এন্টারপ্রাইজ’-এর একটি বাসের সাথে বিপরীত দিক থেকে আসা কিশোরগঞ্জগামী ‘মাছিম পরিবহন’-এর একটি বাসের সরাসরি সংঘর্ষ হয়। সংঘর্ষের প্রচণ্ডতায় দুটি বাসেরই সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে চালকসহ বাসের ভেতরে থাকা যাত্রীদের মধ্যে অন্তত ২০ জন গুরুতর আহত হন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা উদ্ধার কাজে এগিয়ে আসেন। আহতদের দ্রুত উদ্ধার করে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল ও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এর মধ্যে উন্নত চিকিৎসার জন্য দুইজনকে রাতেই ঢাকায় পাঠানো হয়েছে।

কিশোরগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শরিফুল হক জানান, খবর পেয়ে হাইওয়ে ও সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে। দুর্ঘটনার ফলে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হলেও প্রায় দুই ঘণ্টা পর দুর্ঘটনাকবলিত বাস দুটি সরিয়ে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।

এআই দিয়ে তৈরি প্রতীকী ছবি

আরো পড়ুন

তারাগঞ্জে অচেতন চালক উদ্ধার : ইজিবাইক নিয়ে পালালো ছিনতাইকারী চক্র

যশোরে নাশকতার মামলায় বাঘারপাড়ার ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার

যশোরে ডাবল হ্যাটট্রিক মামলার আসামি ‘চোর মানিক’ গ্রেপ্তার

ঝিকরগাছায় পুবালী ব্যাংকের ‘ক্যাশলেস ক্যাম্পেইন’: ডিজিটাল লেনদেনে উৎসাহ

কৃতি শিক্ষার্থীদের স্বপ্নপূরণে পাশে যশোর কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ

শৈলকুপায় ভোক্তা অধিকারের বাজার তদারকি : ২ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

মাদকমুক্ত ও অপরাধমুক্ত সমাজ গঠনে সাংবাদিকদের সহযোগিতা চান কালীগঞ্জের নবাগত ওসি

ওয়ার্ড ও বাথরুম ঘুরে দেখলেন, হাসপাতালে দুপুরের খাবার খেলেন স্বাস্থ্যমন্ত্রী

সাংবাদিকতা ও ক্রীড়াঙ্গনে অসামান্য অবদানে আসিফ ইকবাল কাজলকে জাতীয় সম্মাননা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *