স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধীনস্থ বেনাপোল আইসিপি এবং আমড়াখালী চেকপোস্টের টহল দল কর্তৃক সীমান্ত এলাকায় পৃথক চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে ৬ লাখ ১৮ হাজার ৩০০ টাকা মূল্যের বিভিন্ন প্রকার ভারতীয় চোরাই পণ্য আটক করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (০৮ অক্টোবর ২০২৬) পরিচালিত এসব অভিযানে ৭২টি শাড়ি, ১টি কম্বল, ৫টি চাদর, ৩টি ওয়ান পিস, ৪ প্যাকেট ফুসকা, ২ প্যাকেট সনপাপড়ী এবং ৩৮৯টি বিভিন্ন কসমেটিক্স সামগ্রী জব্দ করা হয়।
বিজিবি জানায়, সীমান্ত দিয়ে অবৈধভাবে আনীত এসব ভারতীয় মালামাল আটকের পর আইনগত প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী কার্যক্রম গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। ছবি সংগৃহীত।
বিজ্ঞাপন
আরো পড়ুন

