মাদক ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গঠনে যশোরে জমকালো আয়োজনে কাবাডি প্রতিযোগিতা সম্পন্ন

মাদক ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গঠনে যশোরে জমকালো আয়োজনে কাবাডি প্রতিযোগিতা সম্পন্ন

স্ফুলিঙ্গ রিপোর্ট :

“মাদকদ্রব্য ত্যাগ করি, কিশোর গ্যাং নির্মূল করি, সুস্থ-সবল জীবন গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে তরুণসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করে মাদক, কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখার লক্ষ্যে যশোর জেলা পুলিশের আয়োজনে সফলভাবে সম্পন্ন হয়েছে “১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬”।

আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর ২০২৬) বিকেল ৩টা ৩০ মিনিটে যশোর শহরের টাউন হল মাঠে এই প্রতিযোগিতার জমকালো সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কমিউনিটি পুলিশিং কমিটির সার্বিক সহযোগিতা এবং সংশ্লিষ্ট ক্রীড়া সংস্থার পরামর্শে এবং বাংলাদেশ কাবাডি ফেডারেশনের কারিগরি সহায়তায় টুর্নামেন্টের বাইলজ অনুযায়ী খেলাটি পরিচালিত হয়।

এর আগে ইউনিয়ন ও উপজেলা পর্যায় থেকে চ্যাম্পিয়ন দলগুলো বাছাইয়ের পর জেলা পর্যায়ে ৮টি পুরুষ ও ৮টি নারী দল এই প্রতিযোগিতায় অংশ নেয়। টানটান উত্তেজনাপূর্ণ ফাইনালে পুরুষ বিভাগে কোতোয়ালী থানা পুরুষ দলকে হারিয়ে অভয়নগর থানা পুরুষ দল এবং নারী বিভাগে বাঘারপাড়া থানা নারী দলকে পরাজিত করে কোতোয়ালী থানা নারী দল জেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন ও রানার্সআপ হওয়া এসব দল পরবর্তীতে বিভাগীয় এবং জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলার পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম। খেলা শেষে তিনি বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের মাঝে ট্রফি ও পুরস্কার বিতরণ করেন।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রাজিবুল ইসলামের সাবলীল সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মাসুম বিল্লাহ, যশোর জেলার কাবাডি ফেডারেশনের আহ্বায়ক আবুল বাশার সাইফুদ্দৌলা, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, যশোর ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক এ জেড এম সালেক স্বপন, জেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধি চিন্ময় সাহা এবং অতিরিক্ত পুলিশ সুপার (“খ” সার্কেল) মো. মুন্না বিশ্বাস।

এছাড়াও কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ, পুলিশ লাইনসের আরআই, বাংলাদেশ কাবাডি ফেডারেশন কর্তৃক মনোনীত রেফারিগণ, বিভিন্ন থানা থেকে আগত খেলোয়াড় ও কোচবৃন্দসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও পুলিশ সদস্যগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

হিজড়া জনগোষ্ঠীর অধিকার ও সমতাভিত্তিক সেবা নিশ্চিত করতে যশোরে বিশেষ সংলাপ

চৌগাছার মাদক মামলায় আশিকুরের ৫ বছরের সশ্রম কারাদণ্ড

যশোরে ই-সিগারেট ও নিকোটিন পাউচ নিষিদ্ধের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

চৌগাছায় গোয়ালঘরে আগুন : জীবন্ত পুড়ে মারা গেল গরু, ৭০ কবুতর দগ্ধ

যশোরে সিটি কলেজের পাশে ছুরিকাঘাতে আহত ছাত্রদল নেতা ফয়সাল হাসান তদ্রব

অভয়নগরে চাঁদা না পেয়ে গভীর রাতে বাড়িতে ঢুকে গুলি বর্ষণ!

গবেষণার গুণগত মান ও নৈতিকতা রক্ষায় যবিপ্রবিতে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

ভেজাল ও নকল পণ্যের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধের ডাক

কোটচাঁদপুর মডেল প্রেসক্লাব সভাপতি বিএম ওয়াদুদের মাতার ইন্তেকাল

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *