যশোরের মুনসেফপুরে দিন-দুপুরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা !

যশোরের মুনসেফপুরে দিন-দুপুরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা !

শহিদ জয় :

তারিখ: ১১ নভেম্বর ২০২৬

যশোর সদর উপজেলার মুনসেফপুর এলাকায় জমিজমা সংক্রান্ত দীর্ঘদিনের পূর্ববিরোধের জেরে শেখ আবু তালেব (৭০) নামের এক স্থানীয় বিএনপি নেতাকে ধারালো হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যার মর্মান্তিক ঘটনা ঘটেছে। আজ বুধবার (১১ নভেম্বর ২০২৬) দুপুর আনুমানিক দেড়টার দিকে মুনসেফপুর পশ্চিমপাড়া বড় মসজিদের সামনে এই হামলার ঘটনা ঘটে।  এই হত্যাকান্ডের পর স্থানীয়দের সহযোগিতায় পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত শফিয়ার শেখকে আটক করেছে।

নিহত শেখ আবু তালেব মুনসেফপুর গ্রামের মৃত শেখ মোতালেবের ছেলে। তিনি কচুয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি এবং বর্তমান সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, প্রায় ১৫ বছর আগে শফিয়ারের জমির পাশেই কিছু জমি ক্রয় করেছিল আবু তালেবের পরিবার। মূলত শফিয়ার নিজেও ওই জমিটি কিনতে চেয়েছিলেন, যা নিয়ে উভয় পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক ও বিরোধ চলে আসছিল। সম্পর্কে তারা দূরসম্পর্কের আত্মীয় হলেও এই জমি সংক্রান্ত দ্বন্দ্বের জেরে আজ দুপুরে মুনসেফপুর পশ্চিমপাড়া বড় মসজিদের সামনে পৌঁছালে প্রতিপক্ষ মৃত আব্দুল আজিজ শেখের ছেলে শফিয়ার শেখ অতর্কিতভাবে ধারালো হাসুয়া দিয়ে আবু তালেবকে উপর্যুপরি কুপিয়ে গুরুতর জখম করেন।

হামলার পর অভিযুক্ত ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় লোকজন ও স্বজনেরা দ্রুত এগিয়ে আসেন। তাঁরা গুরুতর আহত আবু তালেবকে উদ্ধার করে দ্রুত যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালের জরুরি বিভাগে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে যশোর কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযান চালিয়ে ঘাতক শফিয়ার শেখকে আটক করে। বর্তমানে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং হত্যাকাণ্ডের পেছনের মূল রহস্য উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

যশোরে ২ হাজার যানবাহনে তল্লাশি চালিয়ে ৩২টি মোটরসাইকেল জব্দ : মাদকসহ গ্রেপ্তার ১১

ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুসা মাহমুদ গ্রেপ্তার

শংকরপুরকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন ঝিকরগাছা ইউনিয়ন ফুটবল একাদশ

চৌগাছায় এসআরবি-বিজিবির যৌথ অভিযান : ১৪৭ বোতল ফেয়ারডিল উদ্ধার

যশোর চুরামনকাটিতে বিএনপি নেতার বাড়িতে বোমাসাদৃশ্য বস্তু ফেলে ভীতিকর পরিবেশ সৃষ্টির চেষ্টা

ইসলামী ব্যাংকের টাকা আত্মসাতের মামলা যশোরের সাবেক দুই ব্যাংক কর্মকর্তাসহ ৪ জনের বিভিন্ন মেয়াদে কারা...

বাঘারপাড়ায় আদালতের পরোয়ানা সত্ত্বেও আসামিরা গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ, হুমকিতে বাড়ি ছাড়া বাদীর পরিব...

যশোরে ফাস্টফুড দোকানিকে গলা কেটে হত্যার চেষ্টা : অভিযুক্তের কোতোয়ালি থানায় আত্মসমর্পণ

বেনাপোল বন্দর থেকে শুল্ক ফাঁকি দেয়া প্রায় ১১ কোটি টাকার ভারতীয় শাড়ি-শাল মুন্সীগঞ্জে জব্দ

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *