যশোরের ঝাউদিয়ায় সুদের টাকা না পেয়ে সুদখোরের হামলায় যুবক আহত

যশোরের ঝাউদিয়ায় সুদের টাকা না পেয়ে সুদখোরের হামলায় যুবক আহত

স্ফুলিঙ্গ রিপোর্ট :

তারিখ: ৩ নভেম্বর ২০২৬

যশোরে সুদের অতিরিক্ত টাকা যথাসময়ে পরিশোধ করতে না পারায় সাদ্দাম হোসেন (৩৩) নামের এক অসহায় যুবককে লোহার রড দিয়ে পৈশাচিক কায়দায় পিটিয়ে মাথা ফাটিয়ে দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে এক সুদ কারবারির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী যুবক বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযুক্ত সুদ কারবারির নাম ওমর ফারুক। ভুক্তভোগী সাদ্দাম হোসেন যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের ঝাউদিয়া গ্রামের বাসিন্দা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

থানায় দায়েরকৃত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, চরম আর্থিক অনটন ও সংকটের কারণে সাদ্দাম হোসেন অভিযুক্ত ওমর ফারুকের কাছ থেকে শর্তসাপেক্ষে কিছু টাকা সুদে ধার নিয়েছিলেন। কিন্তু আকস্মিক আর্থিক দৈন্যদশা ও অভাবের বেড়াজালে পড়ে নির্ধারিত সময়ে সেই সুদের পুরো টাকা পরিশোধ করা সম্ভব হয়নি। এর জের ধরেই উভয় পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়।

গত ৩১ অক্টোবর (শুক্রবার) সন্ধ্যার দিকে সাদ্দাম হোসেন স্থানীয় বাউড়িয়া বাজারের মফিজুর স্টোরের সামনে অবস্থান করছিলেন। পূর্বপরিকল্পিতভাবে সেখানে এসে সুদ কারবারি ওমর ফারুক তার ওপর চড়াও হন। কোনো কিছু বুঝে ওঠার আগেই ফারুক হাতে থাকা লোহা দিয়ে সাদ্দামের মাথায় সজোরে আঘাত করেন। এতে তাঁর মাথা ফেটে অঝোরে রক্ত ঝরতে শুরু করে এবং তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন তাঁকে দ্রুত উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান, যেখানে তাঁকে জরুরি চিকিৎসা প্রদান করা হয়। শুধু মারধর করেই ক্ষান্ত হননি অভিযুক্ত ফারুক, বরং আহত অবস্থায় তাকে প্রাণনাশের বিভিন্ন ভয়ভীতি ও হুমকিও দেওয়া হয়।

ঘটনার বিষয়ে জানতে চাইলে সাজিয়ালী পুলিশ ফাঁড়ির টুআইসি নিয়ামুল জানান, অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত সম্পন্ন করেছে এবং ঘটনার সত্যতাও পাওয়া গেছে। উভয় পক্ষকে পুলিশ ফাঁড়িতে ডাকা হয়েছিল। তারা বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা করে নেওয়ার কথা জানিয়েছেন। তবে নির্দিষ্ট সময়ের মধ্যে সামাজিকভাবে সমাধান না হলে পরবর্তীতে আইনগত কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *