“যশোরের উন্নয়ন ও জাতীয়তাবাদী রাজনীতির দিশারী তরিকুল ইসলাম”: আল-হেরা কলেজ অডিটোরিয়ামে স্মরণ সভায় নেতৃবন্দ

“যশোরের উন্নয়ন ও জাতীয়তাবাদী রাজনীতির দিশারী তরিকুল ইসলাম”: আল-হেরা কলেজ অডিটোরিয়ামে স্মরণ সভায় নেতৃবন্দ

স্ফুলিঙ্গ রিপোর্ট :

তারিখ: ৪ নভেম্বর ২০২৬

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির প্রয়াত সদস্য, সাবেক সফল মন্ত্রী ও যশোরের উন্নয়নের অন্যতম রূপকার জননেতা তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার বেলা ১১টায় সদর উপজেলার হামিদপুর আল-হেরা কলেজ অডিটোরিয়ামে এই স্মারক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা পরিষদের সভাপতি ও সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনজুরুল হক খোকন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের সাবেক অধ্যক্ষ মফিজুল ইসলাম, হামিদপুর গ্রামের বিশিষ্ট সমাজসেবক রবিউল আউয়াল এবং হামিদপুর মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ও যশোর জজ কোর্টের এপিপি মনজুরুল মাহমুদ লিটু।

এ সময় প্রবীণ এই জননেতার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য দেন কলেজের অর্থনীতি বিভাগের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক আব্দুল হাকাম এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেতা শওকত আলী।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, সহসভাপতি নুর ইমাম, যুগ্ম সম্পাদক অধ্যাপক আসাদুজ্জামান শাহীন, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক তানভীর রায়হান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক পিকুল ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিকুল ইসলামসহ কলেজ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আলোচনা সভা শেষে মরহুম তরিকুল ইসলামের বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কলেজের আরবি বিভাগের সহকারী অধ্যাপক মাওলানা আব্দুল হান্নান। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক হাবিবুর রহমান লেন্টু। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

যশোর উপশহর পেশাজীবী ফোরামের উদ্যোগে তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী পালিত

ঝিকরগাছাসহ যশোর অঞ্চলে লাভজনক হওয়ায় তুলাচাষে ঝুঁকছেন কৃষকেরা

যশোর-খুলনা মহাসড়কে ২৪ ঘণ্টায় পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজনের প্রাণহানি

কেশবপুর প্রেসক্লাব নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি ডবলু ও সম্পাদক বুলবুল

"যশোর গড়ার কারিগর তরিকুল ইসলাম চিরস্মরণীয়": কেশবপুর দলীয় কার্যালয়ে স্মরণ সভায় নেতৃবন্দ

কারবালায় শ্রদ্ধা আর ভালোবাসায় তরিকুল ইসলামের কবর জিয়ারত : যশোর জুড়ে দিনভর বিনম্র স্মরণ

ফতেপুর ইউনিয়নে তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও স্মরণ সভা

সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে চৌগাছায় বিএনপি নেতাদের ঐক্যবদ্ধ কর্মসূচি

উপশহরে ২ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালিত

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *