যশোরে হামের প্রকোপ কমছেই না : উদ্বেগজনক হারে বাড়ছে সংক্রমণ

যশোরে হামের প্রকোপ কমছেই না : উদ্বেগজনক হারে বাড়ছে সংক্রমণ

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

যশোরে হাম রোগীর সংখ্যা উদ্বেগজনক হারে বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ৮ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) সিভিল সার্জন অফিসের তথ্য মতে এ সংখ্যা জানানো হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাম রোগে আক্রান্ত হয়ে কোনো রোগীর মৃত্যু হয়নি। একই সময়ে নতুন কোনো নমুনা সংগ্রহ বা পরীক্ষার তথ্য পাওয়া যায়নি। সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৩ জুন পর্যন্ত জেলায় মোট ৭৯৯ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে ৫৯৫ জন হাসপাতালে ভর্তি হন এবং ৫৯২ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ পর্যন্ত জেলায় ৪৫ জনের হাম রোগ নিশ্চিত হয়েছে। হামে আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যুর তথ্যও নিশ্চিত করা হয়েছে। বর্তমানে হাসপাতালে ৩ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।
যশোরের সিভিল সার্জন ডা. মো. মাসুদ রানা বলেন, হাম প্রতিরোধে শিশুদের নিয়মিত টিকাদান নিশ্চিত করা এবং আক্রান্ত ব্যক্তিদের দ্রুত চিকিৎসার আওতায় আনা জরুরি। এ বিষয়ে স্বাস্থ্য বিভাগ সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রেখেছে। ছবি সংগৃহীত।
আরো পড়ুন

চুক্তি ও লাখ টাকা বিনিয়োগের পরও জমি জবর দখল !

যবিপ্রবি ঝিনাইদহ ক্যাম্পাসে ভেটেরিনারি অনুষদের ইন্টার্নশিপ প্রোগ্রামের উদ্বোধন

যশোর বোর্ডে এসএসসির খাতা পুনঃনিরীক্ষণে পৌনে এক লাখ আবেদন

যশোরে ইসলামী ব্যাংকের গ্রাহকের অ্যাকাউন্ট হ্যাক করে ৭ লাখ টাকা লোপাট : চীনা নাগরিকসহ গ্রেপ্তার ২

অভয়নগরে মোটরসাইকেল ছিনতাই নাটকের নেপথ্যে ভয়ংকর আন্তর্জাতিক মানব পাচার চক্র!

প্রাইম মিনিস্টার গোল্ডকাপ সুচারুভাবে আয়োজনে ঝিকরগাছায় বিশেষ প্রস্তুতিমূলক সভা

যশোরে শামসুদ্দীনের বিরুদ্ধে জমি দখল ও হয়রানির অভিযোগ : ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

বেনাপোল সীমান্তে পৌনে ৮ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

নারিকেলবাড়িয়া বাজারে প্রতিপক্ষের দায়ের কোপে জখম আসিফ

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *