যশোরে ফেনসিডিলের মামলায় দুই মাদক ব্যবসায়ীর ১০ বছর করে কারাদণ্ড

যশোরে ফেনসিডিলের মামলায় দুই মাদক ব্যবসায়ীর ১০ বছর করে কারাদণ্ড

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

যশোরে ফেনসিডিল রাখার অপরাধে মামলায় দুই মাদক ব্যবসায়ীকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
সোমবার যশোরের বিশেষ জজ (জেলা ও দায়রা জজ) এস. এম. নূরুল ইসলাম এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) আনিসুর রহমান পলাশ।
দণ্ডপ্রাপ্তরা হলেন বেনাপোলের পুটখালী গ্রামের পশ্চিমপাড়ার হবিবর রহমান হবির ছেলে সুমন রহমান এবং শার্শা উপজেলার গোগা গ্রামের পশ্চিমপাড়ার মৃত আব্দুলের ছেলে রুহুল আমিন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২০ সালের ২৩ জুলাই শার্শার বাঁগআঁচড়া তদন্ত কেন্দ্রের পুলিশ গোগা কলেজ রোড থেকে হরিশচন্দ্রপুরগামী সড়কের পাশে সিরাজুল ইসলামের বাড়ির সামনে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে একটি পালসার মোটরসাইকেল ফেলে পালিয়ে যান দুই ব্যক্তি। পরে মোটরসাইকেলের হুকে ঝোলানো একটি ব্যাগ তল্লাশি করে ৮০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
এ ঘটনায় বাঁগআঁচড়া তদন্ত কেন্দ্রের এসআই আনোয়ারুল আজিম বাদী হয়ে শার্শা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। তদন্ত শেষে শার্শা থানার এসআই মোস্তাফিজুর রহমান দুই আসামির বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন।
দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় দুই আসামিকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা করে অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।
আদালত সূত্র জানায়, বিচার চলাকালে দুই আসামি আত্মসমর্পণ করে জামিনে মুক্তি পেয়েছিলেন। পরে তারা পলাতক হয়ে যান।ফাইল ছবি সংগৃহীত।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
আরো পড়ুন

যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় একজন নিহত : দুই আশঙ্কাজনকসহ আহত ৩

যশোর কেন্দ্রীয় কারাগারে কর্মকর্তা ও কারারক্ষীদের ভাবগাম্ভীর্যপূর্ণ অবসরজনিত সংবর্ধনা

পেশাগত মর্যাদা রক্ষায় যশোরে স্মারকলিপি দিলেন দলিল লেখক সমিতির নেতারা

চাচড়া রায়পাড়ার জিসান চাকুর আঘাতে আহত

উচ্চশিক্ষার মানোন্নয়নে অ্যাক্রেডিটেশনের বিকল্প নেই : মতবিনিময় সভায় উপাচার্য

মণিরামপুরে ড্রামট্রাকের চাপায় আ'লীগ নেতা সাবেক ইউপি সদস্য নিহত!

শার্শায় বিদ্যালয়ের মিটিং চলাকালে অ্যাডহক কমিটির সভাপতির ওপর সন্ত্রাসী হামলা!

১০০ গ্রাম হেরোইন উদ্ধার মামলায় বেনাপোলের মহসিনের যাবজ্জীবন কারাদণ্ড

অভয়নগরের ওসির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *