দড়াটানা ও হাসপাতাল মোড়ে ট্রাফিক জ্যাম রুখতে বিশেষ অভিযান

দড়াটানা ও হাসপাতাল মোড়ে ট্রাফিক জ্যাম রুখতে বিশেষ অভিযান

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

যশোর শহরে যত্রতত্র যানবাহন পার্কিং, ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা এবং যানজট সৃষ্টিকারী বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে বিশেষ অভিযান শুরু করেছে ট্রাফিক পুলিশ। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন যশোর ট্রাফিক বিভাগের ইন্সপেক্টর মাহফুজুর রহমান। ট্রাফিক পুলিশের একাধিক দল শহরের দড়াটানা, হাসপাতাল মোড়, গাড়িখানা, এমকে রোড ও লালদিঘীসহ বিভিন্ন এলাকায় অভিযান চালায়।
অভিযানকালে ফুটপাতে অবৈধভাবে পার্কিং করা সাতটি মোটরসাইকেল জব্দ করে ট্রাফিক পুলিশ। পরে সেগুলো ট্রাফিক পুলিশ কার্যালয়ে নেওয়া হয়। এছাড়া সড়কের পাশে যত্রতত্র যানবাহন পার্কিং করে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি করায় বিভিন্ন যানবাহনের মালিকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। এ সময় মোট ৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পাশাপাশি প্রায় ২০ জন গাড়ির মালিককে সতর্ক করা হয় এবং ফুটপাত দখল ও সড়ক শৃঙ্খলা বজায় রাখতে বিভিন্ন দোকানদারকেও সচেতন করা হয়।
ট্রাফিক ইন্সপেক্টর মাহফুজুর রহমান বলেন, যশোর শহরকে যানজটমুক্ত ও শৃঙ্খলাপূর্ণ রাখতে ট্রাফিক পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। বিশেষ অভিযানের অংশ হিসেবে সোমবারের এ কার্যক্রম পরিচালিত হয়েছে। যত্রতত্র গাড়ি পার্কিং, ফুটপাত দখল এবং ট্রাফিক আইন অমান্যের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
তিনি চালক ও যানবাহনের মালিকদের প্রতি নির্ধারিত স্থানে গাড়ি পার্কিং এবং ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানিয়ে বলেন, আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। ছবি সংগৃহীত।
আরো পড়ুন

শার্শায় আ.লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হযরতসহ ক্যাডার আজিজ গ্রেফতার

যশোর কেন্দ্রীয় কারাগারে ধর্মীয় শিক্ষার নতুন দিগন্ত

ভুয়া নিয়োগ বোর্ডে শিক্ষিকা পদায়ন : সাড়ে ২২ লাখ টাকার নিয়োগ বাণিজ্য!

স্ফুলিঙ্গে খবর প্রকাশের পরই নড়েচড়ে বসল প্রশাসন : হাতেনাতে ধরা পড়ল অসাধু সিন্ডিকেট

জুলাই গণঅভ্যুত্থানে আহত-নিহতদের নির্ভুল তালিকা তৈরিতে যশোরে নতুন জেলা কমিটি গঠন

শারদীয় সম্প্রীতি রক্ষায় যশোর জেলা বিএনপির পর্যবেক্ষণ কমিটির জরুরি সভা

"সাফল্যের জন্য মেধার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেম জরুরি"-জেলা প্রশাসক

বর্ণাঢ্য আয়োজনে যশোরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত

রূপদিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির বর্ণাঢ্য পরিচিতি ও মতবিনিময় সভা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *