যশোরে ফাস্টফুড দোকানিকে গলা কেটে হত্যার চেষ্টা : অভিযুক্তের কোতোয়ালি থানায় আত্মসমর্পণ

যশোরে ফাস্টফুড দোকানিকে গলা কেটে হত্যার চেষ্টা : অভিযুক্তের কোতোয়ালি থানায় আত্মসমর্পণ

স্ফুলিঙ্গ রিপোর্ট :

তারিখ: ১৩ নভেম্বর ২০২৬

যশোরে ফাস্টফুড দোকানি গোলাম রসুলকে গলা কেটে হত্যার চেষ্টার মামলার প্রধান অভিযুক্ত তপু অবশেষে কোতোয়ালি থানায় এসে আত্মসমর্পণ করেছেন। দীর্ঘ দিন পলাতক থাকার পর গত মঙ্গলবার তিনি থানায় আত্মসমর্পণ করলে পুলিশ তাঁকে বিজ্ঞ আদালতে সোপর্দ করে। পরে বিচারক শুনানি শেষে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আটক অভিযুক্ত তপু যশোর সদর উপজেলার বানিয়ালি গ্রামের তাজিতের ছেলে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, গত বছরের ২৭ ডিসেম্বর রাতে ফাস্টফুড দোকানি গোলাম রসুলকে গুরুতর জখম ও গলাকাটা অবস্থায় উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এ ঘটনায় তাঁর স্ত্রী বর্ষা খাতুন বাদী হয়ে পরের দিন কোতোয়ালি থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। মামলার পর থেকেই প্রধান অভিযুক্ত তপু আত্মগোপনে চলে যান এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়িয়ে চলছিলেন।

আদালতে দেওয়া প্রাথমিক বক্তব্যে অভিযুক্ত তপু দাবি করেছেন যে, ফাস্টফুড দোকানি গোলাম রসুলের কাছে তাঁর কিছু টাকা পাওনা ছিল। বারবার তাগাদা দেওয়ার পরও সেই পাওনা টাকা পরিশোধ না করায় ক্ষিপ্ত হয়ে তিনি কৌশলে গোলাম রসুলকে ডেকে নিয়ে গলা কেটে হত্যার চেষ্টা চালান।

পুলিশ জানিয়েছে, আসামির আত্মসমর্পণ ও আদালতে দেওয়া জবানবন্দির বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া এই ঘটনার পেছনে অন্য কোনো কারণ বা অন্য কেউ জড়িত আছে কি না, সে বিষয়েও তদন্ত অব্যাহত রয়েছে।  ছবি সংগৃহীত।

আরো পড়ুন

অপরাধীদের কোনো আশ্রয়-প্রশ্রয় নয়, তথ্য দিয়ে সহায়তার উদাত্ত আহ্বান শার্শা থানার ওসি মো. শামিনুল হকের

যশোরে ‘প্যারেন্টিং : আদর্শ প্রজন্ম গঠন’ শীর্ষক দিনব্যাপী গ্র্যান্ড সেমিনার অনুষ্ঠিত : প্রযুক্তির আসক...

ঝিকরগাছা সফরে ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট

বেনাপোল বন্দরে ১০ কোটি টাকার কেমিক্যালের চালান জব্দ

যবিপ্রবির সিএসই বিভাগে বর্ণাঢ্য আয়োজনে নবীন বরণ ও বিদায় সংবর্ধনা

রাইটস যশোর'র 'আশ্বাস' প্রকল্পের উদ্যোগে বেসরকারি খাতের প্রতিনিধিদের সঙ্গে বাজার সংযোগ বিষয়ক সমন্বয...

শার্শায় নাশকতার অভিযোগে আ.লীগের ৪ সমর্থক আটক

যশোরে জাতীয় ফুটবল দলের সাবেক, বর্তমান ও প্রয়াত ৯ কৃতি খেলোয়াড়কে সংবর্ধনা

যশোরে বিচারিক কার্যক্রমে গতিশীলতা, বিচার সেবায় প্রশংসনীয় অগ্রগতি

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *