যশোরে ডেঙ্গু রোগীর সংখ্যা বৃদ্ধি অব্যাহত : গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি ২৮

যশোরে ডেঙ্গু রোগীর সংখ্যা বৃদ্ধি অব্যাহত : গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি ২৮

স্ফুলিঙ্গ রিপোর্ট :

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সিভিল সার্জন কার্যালয়, যশোরের ০৮-১০-২০২৬ খ্রিষ্টাব্দ তারিখের ডেঙ্গু রোগীর দৈনিক প্রতিবেদন অনুযায়ী জেলায় ডেঙ্গু পরিস্থিতির আপডেট তথ্য প্রকাশ করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী জেলার বিভিন্ন হাসপাতাল ও প্রতিষ্ঠানে সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন মোট ২৮ জন, যার পুরোটাই সরকারি হাসপাতালে। এ নিয়ে ১ জানুয়ারি ২০২৬ হতে অদ্যাবধি জেলায় সর্বমোট ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৬৮৭ জনে।

এছাড়া ১ জানুয়ারি হতে অদ্যাবধি মোট ১৫১৫ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে বাড়ি ফিরে গেছেন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে সর্বমোট ১৩২ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এ পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা ২ জন রয়েছে। পাশাপাশি উন্নত চিকিৎসার জন্য বিভিন্ন সময়ে মোট ৩৮ জন রোগীকে অন্যত্র রেফার্ড করা হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

উপজেলাভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, অভয়নগরে সর্বমোট ৬৬৬ জন, বাঘারপাড়ায় ১৮৬ জন, চৌগাছায় ৩১ জন, ঝিকরগাছায় ৬২ জন, কেশবপুরে ২০৮ জন, মনিরামপুরে ১০৮ জন, শার্শায় ১৩৯ জন এবং ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ৩৩৫ জন ডেঙ্গু রোগী শনাক্ত ও ভর্তি হয়েছেন। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

হিজড়া জনগোষ্ঠীর অধিকার ও সমতাভিত্তিক সেবা নিশ্চিত করতে যশোরে বিশেষ সংলাপ

চৌগাছার মাদক মামলায় আশিকুরের ৫ বছরের সশ্রম কারাদণ্ড

যশোরে ই-সিগারেট ও নিকোটিন পাউচ নিষিদ্ধের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

চৌগাছায় গোয়ালঘরে আগুন : জীবন্ত পুড়ে মারা গেল গরু, ৭০ কবুতর দগ্ধ

যশোরে সিটি কলেজের পাশে ছুরিকাঘাতে আহত ছাত্রদল নেতা ফয়সাল হাসান তদ্রব

অভয়নগরে চাঁদা না পেয়ে গভীর রাতে বাড়িতে ঢুকে গুলি বর্ষণ!

গবেষণার গুণগত মান ও নৈতিকতা রক্ষায় যবিপ্রবিতে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

ভেজাল ও নকল পণ্যের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধের ডাক

কোটচাঁদপুর মডেল প্রেসক্লাব সভাপতি বিএম ওয়াদুদের মাতার ইন্তেকাল

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *