যশোরে গত ২৪ ঘণ্টায় নতুন ১৭ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

যশোরে গত ২৪ ঘণ্টায় নতুন ১৭ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

স্ফুলিঙ্গ রিপোর্ট :

তারিখ: ৫ নভেম্বর ২০২৬

যশোর জেলাজুড়ে ডেঙ্গু ও হামের সংক্রমণ অব্যাহত রয়েছে। সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত ৫ নভেম্বর ২০২৬ তারিখের দৈনিক প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ১৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে ১৭ জন ভর্তি হলেও বেসরকারি হাসপাতালে কোনো নতুন রোগী ভর্তির তথ্য পাওয়া যায়নি।

উপজেলাভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় অভয়নগর উপজেলায় ৩ জন, ঝিকরগাছায় ১ জন, কেশবপুরে ৩ জন, শার্শায় ১ জন এবং ২৫ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ৯ জন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। তবে স্বস্তির বিষয় হলো, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৫ নভেম্বর পর্যন্ত জেলায় মোট ২৩৯৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সুচিকিৎসার মাধ্যমে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২২৯৯ জন রোগী। বর্তমান সময়ে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মোট ৭১ জন ডেঙ্গু রোগী। এছাড়া চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এ পর্যন্ত জেলায় মোট ৩ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে স্বাস্থ্য বিভাগ। অন্যদিকে, এ পর্যন্ত ৮৫ জন রোগীকে উন্নত চিকিৎসার জন্য অন্যান্য জেলায় রেফার্ড করা হয়েছে।

এদিকে, সিভিল সার্জন অফিসের অপর এক প্রতিবেদনে হাম রোগীর দৈনিক পরিসংখ্যানও প্রকাশ করা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, ১৫ মার্চ ২০২৬ থেকে অদ্যবধি জেলায় মোট ১০০৯ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন এবং ৮০৫ জন নতুন হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। গত ২৪ ঘণ্টায় নতুন করে কেশবপুর উপজেলায় ১ জন এবং মনিরামপুর উপজেলায় ৩ জন সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে মোট ২৮ জন হাম রোগী চিকিৎসাধীন রয়েছেন। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

বেনাপোলে ৩ লাখ ৭০ হাজার টাকার ভারতীয় শাড়ি ও কসমেটিকস জব্দ

যশোর চৌরাস্তার ’বনফুল‘ মিষ্টির দোকানে তেলাপোকার আড্ডা : লাখ টাকা জরিমানা

এডিবি ও সরকারের অর্থায়নে উদ্যোগে যশোর টিটিসিতে ২৭৫ জনকে বিনামূল্যে সোলার টেকনিশিয়ান প্রশিক্ষণ

চৌগাছায় পুলিশের পুরস্কার ঘোষিত শীর্ষ মাদক ব্যবসায়ী শফি মেম্বার গ্রেপ্তার

নড়াইলের বহুল আলোচিত নুর আরাফাত হত্যা মামলার নজরুল যশোরে গ্রেপ্তার

স্ত্রী-সন্তান গোপন করে ফায়ার সার্ভিসে চাকরি : নিয়োগের শর্ত লঙ্ঘন করে চালক পদে চাকরি নেওয়ার অভিযোগ

যশোর সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে ১৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

যশোরে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও ডিডিএলজির সাথে যসাকস নেতাদের সৌজন্য সাক্ষাৎ

বকুলতলায় জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনায় যশোর কোতোয়ালি থানায় মামলা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *