যশোর হাটবিলায় চাঁদা দাবি করায় ভুয়া সাংবাদিককে পুলিশে সোপর্দ

যশোর হাটবিলায় চাঁদা দাবি করায় ভুয়া সাংবাদিককে পুলিশে সোপর্দ

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোর সদর উপজেলার হাটবিলা গ্রামে সাংবাদিক পরিচয়ে এক বেকারি ব্যবসায়ীর নিকট থেকে অর্থ দাবি করার অপরাধে প্রিন্স মাহমুদ (২৯) নামের এক তরুণকে হাতেনাতে ধরে কোতোয়ালী থানা পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয় ক্ষুব্ধ জনতা। গত বুধবার বিকেলে এ ঘটনাটি ঘটে। আটককৃত প্রিন্স মাহমুদ বসুন্দিয়া এলাকার আব্দুল জলিল বিশ্বাসের সন্তান। এ ঘটনায় ভুক্তভোগী বেকারি ব্যবসায়ী রফিকুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেছেন।

মামলার বিবরণ সূত্রে জানা গেছে, সদর উপজেলার কৈখালী গ্রামের সন্তান এবং বর্তমানে রূপদিয়া জামতলা এলাকার বাসিন্দা রফিকুল ইসলামের হাটবিলা এলাকার একটি সাঈদ সেন্টার ইটভাটার পাশে নিজস্ব বিস্কুট ও রুটি তৈরির কারখানা রয়েছে। বুধবার দুপুর আনুমানিক ১২টার দিকে প্রিন্স মাহমুদসহ কয়েকজনের একটি দল নিজেদের সাংবাদিক দাবি করে ওই কারখানায় প্রবেশ করেন।

উক্ত সময়ে প্রতিষ্ঠানের মালিক উপস্থিত না থাকায় তারা কারখানার মিস্ত্রি শফিকুল ইসলামের মুঠোফোনের মাধ্যমে মালিকের সঙ্গে যোগাযোগ করেন। তারা অভিযোগ করেন যে কারখানার খাদ্যসামগ্রীতে মশা-মাছি দেখা গেছে এবং সেই দৃশ্য তারা ক্যামেরাবন্দি করেছেন। টাকা না দিলে ছবিগুলো উপজেলা নির্বাহী কর্মকর্তার (টিএনও) নিকট পাঠিয়ে দেওয়া হবে বলেও ভয়ভীতি দেখান।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পরবর্তীতে বিকেলে ওই চক্রটি পুনরায় কারখানায় উপস্থিত হয়ে সরাসরি টাকা দাবি করে। তখন বেকারি মালিক রফিকুল ইসলাম তাদের কাছে সাংবাদিক পরিচয়পত্র দেখতে চান। পরিচয়পত্র দেখাতে ব্যর্থ হলে তারা মালিককে নানাভাবে হুমকি-ধমকি দেওয়া শুরু করে। ব্যবসায়ী রফিকুলের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে প্রিন্স মাহমুদকে আটক করতে পারলেও চক্রের অন্য সহযোগীরা চম্পট দেয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটক যুবককে হেফাজতে নেয়। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া শেষে জড়িত অন্যান্যদের শনাক্ত করতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

শার্শায় বিদেশী মদ ও মোটরসাইকেলসহ মণিরামপুরের ৩ যুবক গ্রেপ্তার

ঝিকরগাছায় জামায়াতের ‘ঐতিহাসিক যুব ম্যারাথন’ অনুষ্ঠিত

যশোরে কুলাঙ্গার ছেলের ৬ মাসের কারাদণ্ড

যশোর সরকারি সিটি কলেজের নতুন অধ্যক্ষ প্রফেসর আব্দুস সালাম আজাদের আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ

ছয় দফা দাবিতে ফের আন্দোলনে যশোরবাসী : ২৬ অক্টোবর কালেক্টরেট চত্বরে প্রতীকী রেল অবরোধ

১ কেজির হেরোইন মামলায় শার্শার বিতর্কিত মহি বাবুর যাবজ্জীবন

রাইটস যশোর'র উদ্যোগে সারভাইভার লিডারদের লার্নিং শেয়ারিং ও সমন্বয় সভা অনুষ্টিত

মণিরামপুরের ডা. রাফসান জানি শ্যালিকা ধর্ষণ মামলা থেকে খালাস

বলরামপুরে চার বছরের শিশুকে শ্লীলতাহানির চেষ্টা : মামলার পর পলাতক প্রতিবেশী সোহাগ

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *