চাঁচড়া রায়পাড়ার শীর্ষ চাঁদাবাজ ‘বোমা কাদের’ গ্রেফতার

চাঁচড়া রায়পাড়ার শীর্ষ চাঁদাবাজ ‘বোমা কাদের’ গ্রেফতার

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোর শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে পরিচালিত বিশেষ অভিযানে কুখ্যাত ও চিহ্নিত সন্ত্রাসী আব্দুল কাদের ওরফে ‘বোমা কাদের’কে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যার পর শহরের ব্যস্ততম রেল রোড এলাকার সোনালী ব্যাংক করপোরেট শাখার সামনে থেকে তাঁকে আটক করা হয়।

আটককৃত আব্দুল কাদের যশোর শহরের চাঁচড়া রায়পাড়া এলাকার প্রয়াত আব্দুল মজিদের ছেলে। তিনি এলাকায় দীর্ঘদিন ধরে ‘বোমা কাদের’ নামে পরিচিত এবং তাঁর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, সন্ত্রাসী তৎপরতা ও মাদক ব্যবসার সুনির্দিষ্ট নানা অভিযোগ রয়েছে।

যশোর কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান অভিযানের বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের রেল রোড এলাকায় অভিযান চালিয়ে আব্দুল কাদেরকে গ্রেফতার করা হয়। বিগত সরকারের আমলে এলাকা জুড়ে নানা অপরাধমূলক কর্মকাণ্ড, চাঁদাবাজি ও মাদক চক্র পরিচালনার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ওসি আরও জানান, আব্দুল কাদেরের বিরুদ্ধে থানায় একাধিক পুরোনো মামলা রয়েছে। বর্তমানে তিনি কোন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন এবং তাঁর বিরুদ্ধে বিদ্যমান মামলাগুলোর হালনাগাদ তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। প্রাথমিক তদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে তাঁকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।  ছবি সংগৃহীত।

আরো পড়ুন

ঝিকরগাছায় জামায়াতের ‘ঐতিহাসিক যুব ম্যারাথন’ অনুষ্ঠিত

যশোরে কুলাঙ্গার ছেলের ৬ মাসের কারাদণ্ড

যশোর সরকারি সিটি কলেজের নতুন অধ্যক্ষ প্রফেসর আব্দুস সালাম আজাদের আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ

ছয় দফা দাবিতে ফের আন্দোলনে যশোরবাসী : ২৬ অক্টোবর কালেক্টরেট চত্বরে প্রতীকী রেল অবরোধ

১ কেজির হেরোইন মামলায় শার্শার বিতর্কিত মহি বাবুর যাবজ্জীবন

রাইটস যশোর'র উদ্যোগে সারভাইভার লিডারদের লার্নিং শেয়ারিং ও সমন্বয় সভা অনুষ্টিত

মণিরামপুরের ডা. রাফসান জানি শ্যালিকা ধর্ষণ মামলা থেকে খালাস

বলরামপুরে চার বছরের শিশুকে শ্লীলতাহানির চেষ্টা : মামলার পর পলাতক প্রতিবেশী সোহাগ

দুর্গাপূজায় যশোর ও নড়াইলে অপপ্রয়াস রুখতে কঠোর এসআরবি-৬

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *