যশোর-সাতক্ষীরা মহাসড়কে দুর্ঘটনার কবলে সাবেক এমপি হাবিবের গাড়ি

যশোর-সাতক্ষীরা মহাসড়কে দুর্ঘটনার কবলে সাবেক এমপি হাবিবের গাড়ি

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোর-সাতক্ষীরা মহাসড়কের কেশবপুরে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক, সাতক্ষীরা-১ আসনের সাবেক সংসদ সদস্য এবং জেলা পরিষদের প্রশাসক মো. হাবিবুল ইসলাম হাবিব। তবে ভয়াবহ এ দুর্ঘটনায় গাড়িটি দুমড়েমুচড়ে গেলেও তিনি ও তাঁর সফরসঙ্গীরা অলৌকিকভাবে অক্ষত ও নিরাপদ রয়েছেন।

গতকাল মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ২০২৬) রাত পৌনে ৮টার দিকে যশোর-সাতক্ষীরা মহাসড়কের কেশবপুর উপজেলার তালতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

কেশবপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব ঢাকা থেকে জেলা পরিষদের সরকারি পাজেরো স্পোর্টস গাড়িতে করে সাতক্ষীরার উদ্দেশ্যে যাত্রা করছিলেন। পথিমধ্যে কেশবপুরের তালতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক (চুকনগর) থেকে দ্রুতগতিতে আসা একটি মাছবোঝাই পিকআপ ভ্যানের সাথে তাঁদের গাড়িটির মুখোমুখি তীব্র সংঘর্ষ হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সংঘর্ষের ইমপ্যাক্ট এতটাই তীব্র ছিল যে পাজেরো গাড়িটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। তবে আল্লাহর রহমতে গাড়িতে থাকা হাবিবুল ইসলাম হাবিব কিংবা তাঁর সফরসঙ্গী ও চালকের কেউ গুরুতর আহত হননি; সকলেই নিরাপদে রয়েছেন।

ঘটনার পর পর স্থানীয় লোকজন ও বিএনপি নেতৃবৃন্দ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাঁদের উদ্ধার করেন। এ ঘটনায় সড়কটিতে কিছুক্ষণ যানবাহন চলাচলে বিঘ্ন ঘটলেও পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

হিজড়া জনগোষ্ঠীর অধিকার ও সমতাভিত্তিক সেবা নিশ্চিত করতে যশোরে বিশেষ সংলাপ

চৌগাছার মাদক মামলায় আশিকুরের ৫ বছরের সশ্রম কারাদণ্ড

যশোরে ই-সিগারেট ও নিকোটিন পাউচ নিষিদ্ধের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

চৌগাছায় গোয়ালঘরে আগুন : জীবন্ত পুড়ে মারা গেল গরু, ৭০ কবুতর দগ্ধ

যশোরে সিটি কলেজের পাশে ছুরিকাঘাতে আহত ছাত্রদল নেতা ফয়সাল হাসান তদ্রব

অভয়নগরে চাঁদা না পেয়ে গভীর রাতে বাড়িতে ঢুকে গুলি বর্ষণ!

গবেষণার গুণগত মান ও নৈতিকতা রক্ষায় যবিপ্রবিতে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

ভেজাল ও নকল পণ্যের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধের ডাক

কোটচাঁদপুর মডেল প্রেসক্লাব সভাপতি বিএম ওয়াদুদের মাতার ইন্তেকাল

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *