শার্শায় নিষিদ্ধ যুবলীগ নেতা ও ইউপি সদস্য আব্দুল মান্নান গ্রেপ্তার

শার্শায় নিষিদ্ধ যুবলীগ নেতা ও ইউপি সদস্য আব্দুল মান্নান গ্রেপ্তার

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোরের শার্শায় থানা পুলিশের এক বিশেষ অভিযানে কায়বা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য ও ওয়ার্ড যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নানকে (৫২) গ্রেপ্তার করা হয়েছে।

আজ বুধবার (৩০ সেপ্টেম্বর ২০২৬) দুপুর ১২টার দিকে উপজেলার কায়বা ইউনিয়নের ধান্যতাড়া গ্রামের নিজ বাসভবন থেকে তাঁকে গ্রেপ্তার করে শার্শা থানা পুলিশ। গ্রেপ্তারকৃত আব্দুল মান্নান ওই গ্রামের মৃত বাবর আলী গাজীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত ইউপি সদস্য আব্দুল মান্নানের বিরুদ্ধে নাশকতা, বিস্ফোরক দ্রব্য বহন ও দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে গত ১৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখে শার্শা থানায় একটি মামলা দায়ের করা হয় (মামলা নম্বর: ২৩)। উক্ত মামলায় দ্য স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট, ১৯৭৪ (বিশেষ ক্ষমতা আইন) এবং দ্য এক্সপ্লোসিভ সাবস্ট্যান্সেস অ্যাক্ট, ১৯০৮ (বিস্ফোরক উপাদান আইন)-এর সুনির্দিষ্ট ধারায় তাঁর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মামলার বিবরণ ও পুলিশের প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, দীর্ঘদিন ধরে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ও অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন তিনি। গোপন সংবাদের ভিত্তিতে কায়বা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড এলাকা থেকে তাঁকে আটক করতে সক্ষম হয় পুলিশ।

এ বিষয়ে শার্শা থানা পুলিশ নিশ্চিত করেছে যে, গ্রেপ্তারের পরপরই আব্দুল মান্নানকে প্রয়োজনীয় পুলিশি পাহারায় বিজ্ঞ যশোর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। আইনশৃঙ্খলা বজায় রাখতে উপজেলাজুড়ে পুলিশের বিশেষ চিরুনি অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

জুলাই গণঅভ্যুত্থানে আহত-নিহতদের নির্ভুল তালিকা তৈরিতে যশোরে নতুন জেলা কমিটি গঠন

শারদীয় সম্প্রীতি রক্ষায় যশোর জেলা বিএনপির পর্যবেক্ষণ কমিটির জরুরি সভা

"সাফল্যের জন্য মেধার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেম জরুরি"-জেলা প্রশাসক

বর্ণাঢ্য আয়োজনে যশোরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত

রূপদিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির বর্ণাঢ্য পরিচিতি ও মতবিনিময় সভা

জি এম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে যশোরে জাতীয় পার্টির বিক্ষোভ ও সমাবেশ

চৌগাছা ও মণিরামপুরে পৃথক দুটি ঘটনায় ২জনের মৃত্যুর

যশোরে ময়লা ফেলা নিয়ে বিরোধে লাঠির আঘাতে জ্যেষ্ঠ অভিনেতা সমু চৌধুরী আহত

প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করায় যশোরের জনতা ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে মামলা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *