ঝিনাইদহে নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি তুহিন রেজাসহ গ্রেপ্তার ৩

ঝিনাইদহে নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি তুহিন রেজাসহ গ্রেপ্তার ৩

মোঃ মাসুদ রানা, ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এক বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি তুহিন রেজাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ বুধবার (৩০ সেপ্টেম্বর ২০২৬) রাতে ঝিনাইদহ জেলার বিভিন্ন এলাকায় ধারাবাহিক ঝটিকা অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত অন্য দুজন হলেন— স্থানীয় ইয়াফাত ফিলিং স্টেশনের মালিক ও আওয়ামী লীগ নেতা ইমদাদুল হক সোহাগ এবং নলডাঙ্গা গ্রামের ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ঝিনাইদহ গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি চৌকস দল জেলার একাধিক স্থানে সাঁড়াশি অভিযান পরিচালনা করে। আটক করার পর প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তাঁদের জেলা ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয় এবং পরবর্তীতে কালীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

গোয়েন্দা পুলিশের ওসি আরও জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে পূর্বে থেকেই কালীগঞ্জ থানায় নাশকতা ও সন্ত্রাস দমন আইনে সুনির্দিষ্ট মামলা বিচারাধীন রয়েছে। উক্ত মামলায় তাঁদের গ্রেপ্তার দেখিয়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করার আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

আরো পড়ুন

ঝিনাইদহে স্কুলশিক্ষিকা সাবেক স্ত্রীকে ধর্ষণের অভিযোগে প্রাক্তন স্বামী গ্রেপ্তার

কালীগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীদের মাঝে ট্যাব বিতরণ

কোটচাঁদপুরে কন্যাশিশুর সুরক্ষা ও অধিকার নিশ্চিতে সামাজিক ঐক্যের ডাক

মাতৃহারা শিশুদের পাশে দাঁড়িয়ে মমতার হাত বাড়িয়ে দিলেন কালীগঞ্জের ইউএনও রেজওয়ানা নাহিদ

জেলা পরিষদের ছয় পদের পুরোটাই ‘পারিবারিক ভাগাভাগি’!

যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ফুটাং গ্রেপ্তার

কোটচাঁদপুরে দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে বিএনপির মতবিনিময়

কোটচাঁদপুরে শীতের আগমনী সুর গাছ প্রস্তুতে ব্যস্ত গাছিরা

মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন কালীগঞ্জের ইউএনও

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *