স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোর জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স ড্রিল সেডে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২৭ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ তারিখ সকাল সাড়ে আটটায় এই কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার মো. সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম (সেবা) মহোদয় সভায় সভাপতিত্ব করেন।
সভার শুরুতে গত মাসের বাস্তবায়ন পর্যালোচনা করা হয় এবং চলতি মাসে পুলিশ সদস্যদের বিভিন্ন ধরনের আবেদনপত্র উপস্থাপন করা হয়। এ সময় উপস্থিত বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা পুলিশ সুপার মহোদয়ের নিকট তাদের সার্বিক সুবিধা ও অসুবিধার বিষয়গুলো তুলে ধরেন। পুলিশ সুপার অত্যন্ত মনোযোগ সহকারে তাদের প্রস্তাবিত আবেদন ও বক্তব্য শোনেন এবং বেশ কিছু বিষয়ের তাৎক্ষণিক সমাধান প্রদান করেন।
অনুষ্ঠানে ভালো কাজের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন পদমর্যাদার মোট ৫১ জন পুলিশ ও নন-পুলিশ সদস্যকে পুরস্কৃত করেন পুলিশ সুপার। এর মধ্যে ২০২৬ সালের আগস্ট মাসের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে পুরস্কৃত হন মণিরামপুর থানার ওসি মো. আবু সাইদ। এছাড়া সেপ্টেম্বর ২০২৬ মাসের জন্য জেলা গোয়েন্দা শাখা (ডিবি), যশোরের এসআই (নিঃ) মো. কামাল হোসেন শ্রেষ্ঠ এসআই এবং কোতোয়ালি মডেল থানার এএসআই (নিঃ) মিজানুর রহমান শ্রেষ্ঠ এএসআই হিসেবে পুরস্কৃত হন।
বিজ্ঞাপন
কল্যাণ সভা শেষে যশোর জেলা পুলিশে দীর্ঘ কর্মজীবন শেষে অবসরে গমনকারী (পিআরএল) চারজন পুলিশ সদস্যকে আনুষ্ঠানিকভাবে অবসরজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রাজিবুল ইসলামের চমৎকার সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. মিরাজুল ইসলাম-পিপিএম সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. সাখাওয়াত হোসেন, মণিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার ইমদাদুল হক, পুলিশ হাসপাতালের ডাক্তার, ডিআইও-১, জেলার সকল থানার অফিসার ইনচার্জগণ, কোর্ট ইন্সপেক্টর, টিআই প্রশাসনসহ জেলা পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও ফোর্সবৃন্দ। ছবি সংগৃহীত।

