যশোর জেলা জিমনেসিয়ামে দিনব্যাপী সোতকান কারাতে সেমিনার

যশোর জেলা জিমনেসিয়ামে দিনব্যাপী সোতকান কারাতে সেমিনার

স্ফুলিঙ্গ রিপোর্ট :

বাংলাদেশ সোতকান কারাতে দো এসোসিয়েশন (কিয়ুকাই) খুলনা বিভাগের সার্বিক ব্যবস্থাপনায় যশোর জেলা জিমনেসিয়ামে দিনব্যাপী এক বিশেষ ‘সোতকান কারাতে সেমিনার’ অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দিনব্যাপী নিবিড় প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী শিক্ষানবিস কারাতে প্রশিক্ষার্থীদের মাঝে আনুষ্ঠানিকভাবে সনদপত্র বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষার্থীদের সাফল্য কামনা করে সনদ বিতরণ করেন বাংলাদেশ কারাতে ফেডারেশনের সহ-সভাপতি এবং সোতকান কারাতে দো এসোসিয়েশনের (কিয়ুকাই) সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন সেন্টু।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

দিনব্যাপী আয়োজিত এই বিশেষ সেমিনারে খুলনা বিভাগের বিভিন্ন জেলা থেকে আগত তরুণ-তরুণী ও ক্রীড়াবিদরা অংশ নেন। আন্তর্জাতিক মানের কারাতে কৌশল, আত্মরক্ষা এবং কৌশলগত প্রদর্শনী নিয়ে অভিজ্ঞ প্রশিক্ষকদের মাধ্যমে দিনব্যাপী এ নিবিড় প্রশিক্ষণ প্রদান করা হয়।

সনদ বিতরণী পর্বে বক্তারা বলেন, তরুণ সমাজকে মাদকমুক্ত রাখা, শারীরিক গঠন মজবুত করা এবং নিজস্ব আত্মরক্ষা কৌশল রপ্ত করার ক্ষেত্রে কারাতে অনুশীলনের বিকল্প নেই। বিশেষ করে নারী ও শিশুদের আত্মরক্ষায় কারাতে অত্যন্ত কার্যকর ভূমিকা রাখে।

অনুষ্ঠান শেষে কৃতিত্বের সাথে সেমিনার সম্পন্ন করা প্রতিটি ক্যাডেট ও প্রশিক্ষার্থীর হাতে সনদপত্র তুলে দেন অতিথিরা। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

শার্শায় আ.লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হযরতসহ ক্যাডার আজিজ গ্রেফতার

যশোর কেন্দ্রীয় কারাগারে ধর্মীয় শিক্ষার নতুন দিগন্ত

ভুয়া নিয়োগ বোর্ডে শিক্ষিকা পদায়ন : সাড়ে ২২ লাখ টাকার নিয়োগ বাণিজ্য!

স্ফুলিঙ্গে খবর প্রকাশের পরই নড়েচড়ে বসল প্রশাসন : হাতেনাতে ধরা পড়ল অসাধু সিন্ডিকেট

জুলাই গণঅভ্যুত্থানে আহত-নিহতদের নির্ভুল তালিকা তৈরিতে যশোরে নতুন জেলা কমিটি গঠন

শারদীয় সম্প্রীতি রক্ষায় যশোর জেলা বিএনপির পর্যবেক্ষণ কমিটির জরুরি সভা

"সাফল্যের জন্য মেধার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেম জরুরি"-জেলা প্রশাসক

বর্ণাঢ্য আয়োজনে যশোরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত

রূপদিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির বর্ণাঢ্য পরিচিতি ও মতবিনিময় সভা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *