কেশবপুর প্রতিনিধি :
তারিখ: ৪ নভেম্বর ২০২৬
যশোরের সর্বাঙ্গীন উন্নয়নের রূপকার, বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য ও সাবেক মন্ত্রী মরহুম তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী নানা আয়োজনের মধ্য দিয়ে পালন করেছে কেশবপুর উপজেলা ও পৌর বিএনপি।
আজ বুধবার সকাল ১১টায় কেশবপুর উপজেলা বিএনপির প্রধান কার্যালয়ে যৌথ উদ্যোগে স্মারক আলোচনা সভা ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
বিজ্ঞাপন
পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ বিশ্বাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম শহিদের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব আবুল হোসেন আজাদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য ও শ্রদ্ধা নিবেদন করেন কেশবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রফেসর আব্দুর রাজ্জাক, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির বিশ্বাস এবং দপ্তর সম্পাদক ফারুখ খান। এছাড়াও অনুষ্ঠানে কেশবপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিএনপি, যুবদল, ছাত্রদল ও অন্যান্য অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আলোচনা পর্ব শেষে মরহুম তরিকুল ইসলামের বিদেহী আত্মার মাগফিরাত, শান্তি এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন উপজেলা ওলামা দলের সভাপতি। মোনাজাতে উপস্থিত নেতাকর্মীরা দক্ষিণ-পশ্চিমাঞ্চলের রাজনৈতিক ও অর্থনৈতিক উন্নয়নে তরিকুল ইসলামের অসামান্য অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। ছবি প্রতিবেদক।
