মেহগনি গাছ কেড়ে নিল তিন প্রাণ : একই বিছানায় চিরনিদ্রায় মা ও দুই মেয়ে

স্ফুলিঙ্গ ডেক্স :

সারাদেশে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে জামালপুরের মেলান্দহে এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। গভীর রাতে বসতবাড়ির ওপর বিশাল মেহগনি গাছ ভেঙে পড়ে মা ও তাঁর দুই মেয়ের মৃত্যু হয়েছে। রোববার (২৬ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার নয়ানগর ইউনিয়নের দাগী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

নিহতরা হলেন—দাগী এলাকার মৃত গনি মণ্ডলের স্ত্রী খুকি বেগম (৬৫) এবং তাঁর দুই মেয়ে ফরিদা আক্তার (৪০) ও ফতে আক্তার (৩৭)।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রাতে ঝড়-বৃষ্টি শুরু হলে নিহতরা একই বিছানায় ঘুমিয়ে ছিলেন। রাত সাড়ে ৩টার দিকে ঝড়ের তীব্রতা বাড়লে ঘরের পাশে থাকা একটি বড় মেহগনি গাছ উপড়ে তাঁদের বসতঘরের ওপর পড়ে। এতে ঘরের টিনের চালা দুমড়ে-মুচড়ে যায় এবং বিছানায় শুয়ে থাকা অবস্থায় তিনজনই গাছের নিচে চাপা পড়েন। ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।

মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাতুল আরা সকালে বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে। গাছের নিচ থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। এমন আকস্মিক মৃত্যুতে পুরো দাগী এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ছবি সংগৃহীত।

আরো পড়ুন

তারাগঞ্জে অচেতন চালক উদ্ধার : ইজিবাইক নিয়ে পালালো ছিনতাইকারী চক্র

যশোরে নাশকতার মামলায় বাঘারপাড়ার ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার

যশোরে ডাবল হ্যাটট্রিক মামলার আসামি ‘চোর মানিক’ গ্রেপ্তার

ঝিকরগাছায় পুবালী ব্যাংকের ‘ক্যাশলেস ক্যাম্পেইন’: ডিজিটাল লেনদেনে উৎসাহ

কৃতি শিক্ষার্থীদের স্বপ্নপূরণে পাশে যশোর কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ

শৈলকুপায় ভোক্তা অধিকারের বাজার তদারকি : ২ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

মাদকমুক্ত ও অপরাধমুক্ত সমাজ গঠনে সাংবাদিকদের সহযোগিতা চান কালীগঞ্জের নবাগত ওসি

ওয়ার্ড ও বাথরুম ঘুরে দেখলেন, হাসপাতালে দুপুরের খাবার খেলেন স্বাস্থ্যমন্ত্রী

সাংবাদিকতা ও ক্রীড়াঙ্গনে অসামান্য অবদানে আসিফ ইকবাল কাজলকে জাতীয় সম্মাননা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *