মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের অভিযোগে ময়মনসিংহ থেকে অতিরিক্ত এসপি আবুল হাসান গ্রেপ্তার

মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের অভিযোগে ময়মনসিংহ থেকে অতিরিক্ত এসপি আবুল হাসান গ্রেপ্তার

স্ফুলিঙ্গ ডেক্স :

তারিখ: ২৫ নভেম্বর ২০২৬

ময়মনসিংহের স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৪ কার্যালয়ে কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার মো. আবুল হাসানকে গোপালগঞ্জের মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল ময়মনসিংহের ওই কার্যালয় থেকেই তাঁকে হেফাজতে নেয়।

গ্রেপ্তার হওয়া মো. আবুল হাসান ৩৪তম বিসিএস (পুলিশ) ক্যাডারের একজন কর্মকর্তা। তাঁর স্থায়ী নিবাস গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর এলাকায়। ২০২৪ সালের ৫ আগস্টের পূর্বে তিনি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) একাধিক গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন এবং পরবর্তী সময়ে তাঁকে এসআরবিতে বদলি করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পুলিশ সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদের সময় তাঁর বক্তব্য ও আচরণে মুকসুদপুর থানায় আগুন দেওয়ার ঘটনার সঙ্গে সম্পৃক্ততার আলামত ও ইঙ্গিত পাওয়া গেছে। এর পরিপ্রেক্ষিতেই তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।  ছবি সংগৃহীত।

আরো পড়ুন

চারা বিতরণ ও পরিচর্যার আহ্বানের মধ্য দিয়ে এমএম কলেজে ছাত্রদলের প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন উ...

নাশকতা ও বিস্ফোরক মামলায় যশোরে আওয়ামী লীগের ১৪ নেতাকর্মী গ্রেপ্তার

জানমালের নিরাপত্তা দিতে না পারলে দায়িত্ব পালনের সার্থকতা কী : যশোরে গোলাম রসুল এমপি

নতুন পাঠ্যবই পেয়ে উচ্ছ্বসিত হামিদপুর আল-হেরা কলেজের অসচ্ছল শিক্ষার্থীরা

বাঘারপাড়ায় ডাকাতি মামলায় সুমনকে আটক করল সিআইডি

নিরাপত্তার শঙ্কায় বেনাপোল-ঢাকা রুটে রূপসী বাংলা এক্সপ্রেস বন্ধ : বিকল্প পথে চলবে জাহানাবাদ

উৎসবমুখর পরিবেশে ঝিকরগাছা গ্রাম পুলিশ ইউনিটের নির্বাচন সম্পন্ন : সভাপতি জাহিদ, সম্পাদক আশিকুর

সেচ প্রকল্প নয়, মাঘী পূর্ণিমার আগেই টিআরএম চালুর দাবি ভবদহ সংগ্রাম কমিটির

ফজরের পর আমবয়ানে যশোর জেলা ইজতেমার সূচনা : আখেরি মোনাজাত রোববার

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *