মায়ের খোঁজ নিতে গিয়ে ভাগ্নের হাসুয়ায় মামা জখম

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

যশোরের ঝিকরগাছায় মায়ের জমি হাতিয়ে নিতে বাধা দেওয়া এবং খোঁজখবর নিতে যাওয়ায় আপন মামাকে কুপিয়ে ও পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে এক ভাগ্নের বিরুদ্ধে। মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে ঝিকরগাছা পৌরসভার কীর্তিপুর গ্রামে এই নৃশংস ঘটনা ঘটে। বর্তমানে আহত মামা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আহত ভিকটিমের নাম শাহাবুব আলম (৪৩), তিনি কীর্তিপুর গ্রামের মৃত শামসুজ্জোহা বিশ্বাসের ছেলে। অভিযুক্ত ভাগ্নে মনিরুল ইসলাম সোহাগ (৩৮), ঝিকরগাছা পৌরসভার চতুর্থ শ্রেণীর কর্মচারী এবং ওই এলাকার নজরুল ইসলামের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, সোহাগ তার মায়ের দেখাশোনা করেন না এবং মায়ের জমি লিখে নিতে বিভিন্ন সময় শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিলেন। মঙ্গলবার দুপুরে শাহাবুব আলম তাঁর বোনের (সোহাগের মা) খোঁজ নিতে গেলে সোহাগ উত্তেজিত হয়ে পড়ে। একপর্যায়ে সোহাগ তাঁর আপন মামাকে কিল-ঘুষি মারে এবং ধারালো হাসুয়া দিয়ে দুই পায়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আহত শাহাবুব আলমকে দ্রুত উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তিনি বর্তমানে হাসপাতালের পুরুষ পেইং ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনায় ভিকটিমের পরিবার ঝিকরগাছা থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।

অভিযোগ উঠেছে, সোহাগ দীর্ঘদিন ধরেই তাঁর মায়ের ওপর জমি লিখে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করে আসছিলেন। মামা শাহাবুব আলম ভাগ্নের এমন অনৈতিক কাজের প্রতিবাদ করায় এবং বোনের পাশে দাঁড়ানোয় এই হামলার শিকার হয়েছেন।

ছবি সংগৃহীত।

আরো পড়ুন

শংকরপুরে ৮টি ককটেল সাদৃশ্য বোমা উদ্ধার : এসআরবির উপস্থিতিতে পালালো দুষ্কৃতকারীরা

৬০ বছর বয়সে এসে গাছ লাগানোর কর্মসূচির ইতি টানলেন যশোরের পরিবেশকর্মী কোমল

শার্শা থানা পুলিশের অভিযান : ঝিনাইদহ ও যশোরের তিন প্রতারক খাঁচাবন্দী

মণিরামপুর পৌরসভা ও পুলিশ স্টেশন পরিদর্শন করলেন জেলা প্রশাসক

চৌগাছায় সড়ক দুর্ঘটনায় প্রেমিক অয়নের পর মারা গেলেন আহত চিকিৎসাধীন প্রেমিকা মিথিলাও

‘নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে ভালো মানুষ ও সুনাগরিক হতে হবে’ : ঝিকরগাছায় বিএনপি নেতা টিপু

বেনাপোলে প্রায় ৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

রাজারহাটে চাঁদা না দেওয়ায় মোবাইল ব্যবসায়ীকে ছুরিকাঘাত!

চৌগাছায় পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মহেশপুরের অয়ন নিহত

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *