মানসিক প্রতিবন্ধী নারীকে ধর্ষণ: হাতেনাতে আটক যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

স্ফুলিঙ্গ ডেক্স : ২৫ মার্চ ২০২৬

এক মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণের অভিযোগে শেখ জায়েদ হোসেন (১৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে মাদারীপুরের শিবচর উপজেলার পাচ্চর ইউনিয়নের গোয়ালকান্দা এলাকায় এই জঘন্য ঘটনা ঘটে। উত্তেজিত জনতা অভিযুক্তকে হাতেনাতে ধরে গণপিটুনি দিয়ে থানা পুলিশের হাতে তুলে দেয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, গোয়ালকান্দা এলাকার শেখ জায়েদ হোসেন একই এলাকার একটি পরিত্যক্ত বাড়ির ছাদে ওই মানসিক প্রতিবন্ধী নারীকে নিয়ে ধর্ষণ করেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা জায়েদকে হাতেনাতে ধরে ফেলেন। পরে রাত ৯টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে থানায় নিয়ে যায়।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন সেরনিয়াবাত জানান, স্থানীয় জনতা অভিযুক্তকে ধরে গণধোলাই দিয়ে পুলিশের হাতে সোপর্দ করেছে। তবে ভিকটিম ওই মানসিক ভারসাম্যহীন নারীকে এখনো খুঁজে পাওয়া যায়নি। পুলিশ তাকে উদ্ধারের জন্য এলাকায় জোর তল্লাশি চালাচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ছবি-সংগৃহীত

আরো পড়ুন

চালক ও গাড়ি মালিকদের সতর্ক করল বিআরটিএ

এলপিজি সিলিন্ডারে অতিরিক্ত ৫০০-১০০০ টাকা হাতিয়ে নেওয়ার দিন শেষ : মাঠে নামছে প্রশাসন

মধ্যরাতে জ্বালানি তেলের দাম লিটারে একলাফে বাড়ল ২০ টাকা

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না-প্রতিমন্ত্রী মীর শাহে আলম

আজই শেষ হচ্ছে এসএসসির খাতা পুনর্নিরীক্ষণের মেয়াদ,আবেদনের পূর্ণাঙ্গ নিয়ম

ভূমি অফিস তদারকি ও জবাবদিহিতা বাড়াতে সব ডিসিকে প্রতি কঠোর নির্দেশ

মহাসড়কে ট্রাফিক শৃঙ্খলায় কৃত্রিম বুদ্ধিমত্তা : চালু হচ্ছে অটো ফাইন সিস্টেম

বায়তুল মোকাররমসহ সারাদেশে বিশেষ দোয়া ও মোনাজাত

লাইসেন্স ও নিবন্ধনের আওতায় আসছে ব্যাটারিচালিত রিকশা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *